Thokbirim | logo

১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

থকবিরিম

প্রকাশিত : আগস্ট ২৩, ২০২০, ১৭:০১

থকবিরিম

থকবিরিম একটি গারো ভাষার শব্দ। থকবিরিম মানে-বর্ণমালা। গারো ভাষা-সাহিত্য-সংস্কৃতি নিয়ে যেহেতু কাজ করার চিন্তা বা পরিকল্পনা করেছি তাই নামটাও গারো ভাষা-ই হওয়া উচিত সেই ভাবনা থেকেই থকবিরিম নামটা রাখা।

থকবিরিম এক সময় শুধু ছাপা সাহিত্য পত্রিকা করারই চিন্তা ছিলো কিন্তু সময়ের চাহিদা মিটাতে গিয়ে, নিত্যদিনকার ঘটনার যোগসূত্র তৈরিতে এবং গারো শিল্প-সাহিত্যের প্রচার ও প্রসারে অনলাইন ভার্সন জগতে পা রাখা।

থকবিরিমের প্রধান উদ্দেশ্য ও লক্ষ্যই হলো গারো ভাষা ও শিল্প-সাহিত্যের উন্নতি ও বিকাশকল্পে কাজ করা। যেমন-

১. গারো শিল্প-সাহিত্য-সংস্কৃতির প্রচার ও প্রসার

২. নিজস্ব ভাষার চর্চা জোরদার করণ

৩. পাঠক তৈরি

৪. পাঠাভ্যাস তৈরি

৫. শিল্প-সাহিত্যে তরুণ সমাজকে উদ্বুদ্ধকরণ

৬. পাঠক-লেখকের মহাসম্মিলন

৭. গারো লেখকদের সাথে ভিন ভাষাভাষী লেখকদের ভাবনা বিনিময় এবং শিল্প-সাহিত্য-সংস্কৃতির আদান প্রদান

৮. নিজস্ব সংস্কৃতির সমৃদ্ধিকরণ

৯. প্রত্যন্ত অঞ্চলে বইমেলার আয়োজন

১০. ভাষা-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক কর্মশালা ইত্যাদি।

থকবিরিম শিল্প-সাহিত্য-সংস্কৃতির কথা বলে, আত্মধিকারের কথা বলে। থকবিরিম নিজস্ব শিল্প-সংস্কৃতি-সাহিত্য নিয়ে যেমন তেমনি ভিন্ন ভাষাভাষীর শিল্প-সংস্কৃতি-সাহিত্য নিয়েও গর্ব করে, সমান সমীহ করে।

থকবিরিমে লেখা প্রকাশের জন্য কোনো তদবিরের প্রয়োজন নাই। মান সম্মত-মানবকল্যাণমূলক লেখা হলে থকবিরিম নিজ দায়িত্বে প্রকাশ করবে। কিন্তু সমাজ-সংস্কৃতি-রাষ্ট্রবিরোধী কিংবা কোনো ব্যক্তিকে হেয় করে এমন কোনো লেখা প্রকাশ করে না, করবে না।

থকবিরিমে প্রকাশিত লেখা, ছবি, ভিডিও থকবিরিম কর্তৃক সর্বসংরক্ষিত।  অনুমতিব্যতিত কোনো লেখা, লেখার বিশেষ অংশ, ছবি, ভিডিও ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত হবে।

প্রকাশিত থকবিরিম-এর বিভিন্ন সংখ্যা

Thokbirim

Thokbirim

https://youtu.be/8J4lF_ktnmw

https://thokbirim.com/2024/04/28/mithun/




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost
0
Would love your thoughts, please comment.x
()
x