অদ্ভুত নেশা
—————–
খোঁপায় বুনোফুল
লাল টকটকে দকমান্দা পড়া উদাসী ঢঙে হেঁটে যাচ্ছে।
আমি মাতাল
নিশ্চিত অ্যালকোহল মিশিয়েছে সাঁজে।
হেঁটে যায় পাশ দিয়ে
আমার নেশা ধরে।
এ নেশা মনের
এ নেশা,কলিজা শুকনো খটখটের,
চৈত্রের পথঘাট
যেমন শুকনো কাঠ।

বহিঃপ্রকাশ
পুঁজিবাদী আগ্রাসন
রাষ্ট্র চাপিয়ে দিচ্ছে আমাদের উপর বৈষম্য আর নিপীড়ন!
বহুজাতিক কোম্পানি, পুঁজিপুটি পৃষ্ঠপোষকতায় সক্রিয় অংশ গ্রহণ,
কেড়ে নিচ্ছে আমাদের ভূমি
কেড়ে নেয়া হয় আমাদের বসতভিটা।
গড়ে তুলছে সংরক্ষিত এলাকা
ইকোপার্ক, ইকো-ট্যুরিজম..
মুখোশ পড়া সামাজিক বনায়ন।
কাগজে কলমে লেখা থাকে বন সংরক্ষণ!
ভেতরে নিহিত আদিবাসী উচ্ছেদ ষড়যন্ত্র।
কালির দাগ লাল রক্তের রঙে মুছে যায়,
ভিতরে উদ্দেশ্য আদিবাসীদের উচ্ছেদ।
নিজ ঘরের উঠান,
আশপাশ আঙিনা,
বহিরাগতের
আমোদ প্রমোদের মঞ্চ হয়ে মাতে,
আর আদিবাসীরা নিজ উঠানেই
মুমূর্ষু হয়ে উঠে।
এ দায়
সংখ্যাগরিষ্ঠের,
এ দায়
রাষ্ট্রের!
আমার ভূমি, আমার জমি,
আমার পাহাড়, আমার ঘর
আমার ঝর্ণা, আমার গ্রাম
আমার পূর্বপুরুষের সমাধি
আকড়ে ধরে আছে যে মাটি।
রাষ্ট্র তুই প্যাকেজ বেচ
রাষ্ট্র তুই আনন্দ বেঁচ।
সংসদের উঠানে।
পাহাড় ঝর্ণা, সবুজ বন, আদিবাসী।
বেঁচে থাক,বাঁচতে দে।
জীববৈচিত্র্য আর আমার ভূমি,
আমার উঠান
মুক্তি দে।
।। নিগূঢ় ম্রং তরুণ কবি। প্রকাশিত গ্রন্থ- বহিঃপ্রকাশক-২০২১ (থকবিরিম)
https://thokbirim.com/2024/04/28/mithun/
https://www.facebook.com/profile.php?id=61554171465492
https://www.youtube.com/watch?v=jl9P4r1goAI&feature=youtu.be
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত
-
ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত...
-
প্রণব নকরেক-এর দুটি কবিতা
: অভিশপ্ত সিসিফাস আষাঢ়ে ভেজা পথ হাঁটছি একা মিলছেনা অবসর ক্লান্তিতে...
-
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
: গারো জাতিসত্তার বিশিষ্ট লেখক ও গবেষক সুভাষ জেংচামের আজ জন্মদিন! থকবিরিম...
-
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
: Dama Liang Ritchil Rangri mandal gambari, Oe ku•monggrike dongari; Nokma...
-
লেখক অভিধান : পরাগ রিছিল
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান...
-
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা
: অদ্ভুত নেশা —————– খোঁপায় বুনোফুল লাল টকটকে দকমান্দা পড়া উদাসী...
‘ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত’
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত......বিস্তারিত
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত




ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
প্রণব নকরেক-এর দুটি কবিতা
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
লেখক অভিধান : পরাগ রিছিল
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা












