Thokbirim | logo

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীর কোকাকোলায় স্বামী দিলিপ ম্রং-এর আঘাতে স্ত্রী মনিরা দালবৎ নিহত

প্রকাশিত : সেপ্টেম্বর ১৬, ২০২০, ১৫:৪২

রাজধানীর কোকাকোলায় স্বামী দিলিপ ম্রং-এর আঘাতে স্ত্রী মনিরা দালবৎ নিহত

রাজধানী ভাটারা থানার কোকাকোলায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর আঘাতে স্ত্রী মনিরা দালবৎ নিহত হয়েছেন। খুনি স্বামীর নাম দিলিপ ম্রং বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি পশ্চিম বারোমারী। নিহত মনিরা দালবৎ এর গ্রামের বাড়ি ধোবাউরা থানার আয়নাতলি গ্রামে।

নিহত মনিরা দালবতের নিকট  আত্মীয় ফোনে থকবিরিম প্রতিনিধিকে জানান,    মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২০) রাতে ঝগড়ার একপর্যায়ে স্বামী দিলিপ স্ত্রী মনিরা দালবৎকে মাথায় আঘাত করে। প্রচণ্ড রক্তক্ষরণ এর কারণে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। স্বামীকে আটক করে পুলিশ হেফাজটে নিয়ে গেছে।

তিনি আরো জানান,  স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহননের চেষ্টা করেছিলো।

নিহত মনিরা দালবতের লাশ ঢাকামেডিকেল কলেজ হাসপাতালে পোস্টমর্টেম এর জন্য পাঠানো হয়েছে। আজ বুধবার লাশ গ্রামে নেওয়ার কথা রয়েছে।

।। থকবিরিম বার্তা




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost
0
Would love your thoughts, please comment.x
()
x