টিএন : আদি সাংসারেক গারোদের সামাজিক-সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রধান উৎসব হচ্ছে ওয়ানগালা বা ওয়ান্না। সাংসারেক গারোরা ওয়ান্নাকে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করতেন। ওয়ান্না হতো তিন দিন ধরে। কিন্তু কালের বিবর্তনে আদি সাংসারেকগণ এখন খ্রিষ্ট ধর্মে দীক্ষিত হওয়ায় সেই আগের মতো তিনদিন ধরে ওয়ান্না পালিত হয় না। বর্তমানে একদিনে হুট করে ওয়ান্না পালিত হয়। ঢাকা শহরেও তার ব্যতিক্রম হয় না। ঢাকা শহরে বর্তমানে তিনটি ওয়ানগালা পালিত হয়। এই বছর ঢাকার অদূরে সাভার ইপিজেড এলাকায় ওয়ানগালা পালিত হয়েছে। যাকে বলা হচ্ছে ওয়ানগালা ও খ্রিষ্ট রাজার পর্ব। সেই হিসেবে ঢাকা শহরে চারটি ওয়ানগালা হচ্ছে। আদি-আসল খামালের পরিবর্তে খ্রিষ্ট ধর্মের যাজক হন খামাল। এই বছর বৃহত্তর ময়মনসিংহের প্রতিটি ধর্মপল্লিতে এই খ্রিষ্টরাজার পর্ব ওয়ানগালা পালিত হয়েছে।
ঢাকা শহরে প্রথম ওয়ানগালা পালিত হয় ১৯৯৪ সালে। সেই থেকে ঢাকা শহরে বসবাসরত গারো জনগোষ্ঠী তাদের সামাজিক-সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রধান উৎসব ওয়ানগালা পালন করে আসছে। কিন্তু প্রথম ওয়ানগালা পালনে কোনো নকমা ছিলো না। ফাদার কামিলুসের প্রধান দায়িত্বে হয়েছিলো সেই ওয়ানগালা। সেক্রেটারির দায়িত্বে ছিলেন তৎকালিন নকমান্দির দায়িত্বে থাকা কো -অর্ডিনেটর রঞ্জিত রুগা।
নকমান্দির তালিকা মতে ঢাকা শহরে নকমার মাধ্যমে প্রথম ওয়ানগালা হয় ১৯৯৯ সালে। প্রথম নকমা হলেন পা: তপন মারাক। থকবিরিম পাঠকদের জানার সুবিধার্থে কালাচাঁদপুর-বনানী ওয়ানগালার নকমাদের তালিকা প্রকাশ করা হলো। তালিকা দিয়ে সহযোগিতা করেছেন বর্তমান নকমান্দির কো-অর্ডিনেটর প্রতাব রেমা।
ঢাকা কালাচাঁদপুর-বনানী নকমাদের নামের তালিকা:
০১ জনসন মৃ ঢাকা নকমা (কালাচাদঁপুর) ২০০৯
০২ দিপন দিও ঢাকা নকমা (কালাচাদঁপুর) ২০১০
০৩ প্রত্যেশ রাংসা ঢাকা নকমা (কালাচাদঁপুর) ২০১১
০৪ দিগন্ত চিরান ঢাকা নকমা (কালাচাদঁপুর) ২০১২
০৫ অর্পিত দাংগো ঢাকা নকমা (কালাচাদঁপুর) ২০১৩
০৬ অর্পিত দাংগো ঢাকা নকমা (কালাচাদঁপুর) ২০১৪
০৭ হেষ্টিং রেমা ঢাকা নকমা (কালাচাদঁপুর) ২০১৫
০৮ পৌল প্রীতিসন মৃ ঢাকা নকমা (কালাচাদঁপুর) ২০১৬
০৯ শ্যামল সি দিব্রা ঢাকা নকমা(কালাচাদঁপুর) ২০১৭
১০ অনিত্য মানথিন ঢাকা নকমা(কালাচাদঁপুর) ২০১৮
১১ শুভজিৎ সাংমা ঢাকা নকমা(কালাচাদঁপুর) ২০১৯
১২ শুভজিৎ সাংমা ঢাকা নকমা(কালাচাদঁপুর) ২০২০
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত
-
ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত...
-
প্রণব নকরেক-এর দুটি কবিতা
: অভিশপ্ত সিসিফাস আষাঢ়ে ভেজা পথ হাঁটছি একা মিলছেনা অবসর ক্লান্তিতে...
-
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
: গারো জাতিসত্তার বিশিষ্ট লেখক ও গবেষক সুভাষ জেংচামের আজ জন্মদিন! থকবিরিম...
-
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
: Dama Liang Ritchil Rangri mandal gambari, Oe ku•monggrike dongari; Nokma...
-
লেখক অভিধান : পরাগ রিছিল
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান...
-
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা
: অদ্ভুত নেশা —————– খোঁপায় বুনোফুল লাল টকটকে দকমান্দা পড়া উদাসী...
‘ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত’
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত......বিস্তারিত
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত


ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
প্রণব নকরেক-এর দুটি কবিতা
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
লেখক অভিধান : পরাগ রিছিল
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা












