Thokbirim | logo

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সন্ধ্যা রানী সাংমা ।। মুক্তিযোদ্ধার মুখচ্ছবি

প্রকাশিত : জুলাই ২৪, ২০২০, ১২:৫৪

সন্ধ্যা রানী সাংমা ।। মুক্তিযোদ্ধার মুখচ্ছবি

বীর মুক্তিযোদ্ধা সন্ধ্যা রানী সাংমা বর্তমানে কমলাকান্দা থানাধীন নলছাপ্রা গ্রামে বসবাস করছেন। তিনি গারো সম্প্রদায়ের মৃ মাহারির কন্যা। একজন সাহসী নারী বীরমুক্তিযোদ্ধা।  তিনি  ১৯৫০ সালে  টাংগাইল জেলার মধুপুর উপজেলার বোকারবাইট গ্রামে জন্ম গ্রহণ করেন।

সন্ধ্যা রানী সাংমা মানুষের সেবার ব্রত নিয়ে ১৯৬৯ সালে হালুয়াঘাটের জয়রামকুড়া খ্রিষ্টীয়ান হাসাপাতালে নার্সিং প্রশিক্ষণে ভর্তি হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে  যুদ্ধাহতদের সেবা করার জন্য ছুটে যান।সন্ধ্যা রানী সাংমা ১১নং সেক্টর কমান্ডার কর্ণেল আবু তাহের এর তত্তাবধানে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ঘাটিতে  ‍যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা দেন।

সন্ধ্যা রানী সাংমা ১৯৭৩ সালে নেত্রকোণা জেলার কলমাকান্দা  থানার নলছাপ্রা গ্রামের  চার্চিল কুবির সাথে বিবাহ বন্ধানে আবদ্ধ হন। কিন্তু বিয়ের ১২ বছর পর ২ ছেলে ও ১ মেয়ে রেখে স্বামী মারা যান।

 

বীর মুক্তিযোদ্ধা সন্ধ্যারানী সাংমা । ছবি- থকবিরিম

 

।। থকবিরিম ডেস্ক




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost
0
Would love your thoughts, please comment.x
()
x