বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ফাদার ইউজিন. ই. হোমরিক জন্ম করেন ১৯২৮ সালের ৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মিশিগান প্রভিন্সের মুসকিগন (Mercy Hospital in Muskegon, Michigan, USA) নামক স্থানে। পিতা বার্নার্ড হোমরিক (জার্মানি) ও মাতা ইলা ভেলি (অস্ট্রেলিয়ান)। ছয় ভাই বোনের মধ্যে তিনি চতুর্থ ।
পারিবারিকভাবে সুন্দর পরিবেশে বড় হওয়ায় ফাদার ইউজিন ই. হোমরিক সিএসসি ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত সহজ সরল অথচ বুদ্ধির দিক দিয়ে অত্যন্ত মেধাবী। তিনি নটরডেম ইউনিভার্সিটি (মিশিগান, যুক্তরাষ্ট্র) এবং মেরিনল কলেজ (নিউইয়র্ক)-থেকে ডাবল এমএ করেন।
ফাদার ইউজিন ই. হোমরিক সিএসসি নিজ শহরের (মিশিগানের মুসকিগন) সেন্ট যোসেফ স্কুলে অষ্টম শ্রেণি সমাপ্ত করে ১৯৪২ খ্রিষ্টাব্দে ১৪ বছর বয়সে নটরডেম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত পবিত্র ক্রুশ সেমিনারিতে যোগ দেন। ১৯৪৭ খ্রিষ্টাব্দের ১৬ আগস্ট ওয়াশিংটন ডিসিতে চার বছর ঐশতত্ত্ব অধ্যয়ন শেষে ১৯ বছর বয়সে তিনি প্রথম ব্রত গ্রহণ করেন। তারপর ১৯৫৫ খ্রিষ্টাব্দের ৮ জুন তারিখে ২৭ বছর বয়সে যাজক পদে অভিষিক্ত হয়েছেন এবং এর এক বছর পরই মিশনারি কাজ করার জন্য সোজা চলে আসেন ঢাকায়।
ঢাকার নটরডেম কলেজে মিয়া মোহাম্মদ আব্দুল হামিদ-এর তত্ত্বাবধানে এক বছর বাংলাভাষা শিক্ষা লাভ করেন এবং ১৯৫৬ হতে ১৯৫৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত গোল্লা ধর্মপল্লিতে ফাদার ডমিনিক ডি রোজারিও, সিএসসি-এর সাথে সহকারী পালক পুরোহিত হিসাবে কাজ শুরু করেন। এরপর বিড়ইডাকুনি ধর্মপল্লিতে বদলী হয়ে সেখানে নয় মাস থাকার পর ১৯৬০ খ্রিস্টাব্দে জলছত্র উপধর্মপল্লিতে চলে আসেন। সেসময় জলছত্র উপধর্মপল্লিতে ছিলেন ফাদার স্টিফান ডায়াস। তখন ময়মনসিংহ ধর্মপল্লি হতে জলছত্রকে আলাদা ধর্মপল্লি হিসাবে প্রতিষ্ঠা করার কাজ চলতে থাকে। একবছর পর ১৯৬১ খ্রিষ্টাব্দে ফাদার ইউজিন ই. হোমরিক সিএসসি-কে জলছত্র ধর্মপল্লির প্রথম পালক পুরোহিত হিসাবে দায়িত্ব অর্পন করা হয়। সর্বশেষ ১৯৯২ খ্রিষ্টাব্দে তৎকালীন পীরগাছা উপধর্মপল্লিকে পুনর্গঠন করার জন্য চলে আসেন এবং বাংলাদেশ ছেড়ে যাবার আগমুহূর্ত পর্যন্ত তিনি পীরগাছা ধর্মপল্লির পুরোহিত হিসেবে কাজ করে গেছেন।
ফাদার ইউজিন হোমরিক, সিএসসি একজন মুক্তিযোদ্ধাও ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের তাঁর ঘরে আশ্রয় দিয়েছেন। আহত মুক্তিযোদ্ধাদের নিজেই সেবা দিতেন। এছাড়াও সেই সময়ে জলছত্রের গ্রামের গারো আদিবাসীদের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন কয়েক হাজার হিন্দু ভাইবোনদের। মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিনি বাংলাদেশ সরকারে কাছ থেকে পেয়েছেন মুক্তিযুদ্ধের সনদ, পেয়েছেন মুক্তিযোদ্ধার সম্মাননা।
ফাদারের জীবনী তৈরিতে কবি ফিদেল ডি.সাংমার ফেসবুক ওয়ালে প্রকাশিত তথ্য, গোগল-এর সহায়তা নেয়া হয়েছে। ছবি থকবিরিম অ্যালবাম।
।। থকবিরিম ডেস্ক
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত
-
ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত...
-
প্রণব নকরেক-এর দুটি কবিতা
: অভিশপ্ত সিসিফাস আষাঢ়ে ভেজা পথ হাঁটছি একা মিলছেনা অবসর ক্লান্তিতে...
-
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
: গারো জাতিসত্তার বিশিষ্ট লেখক ও গবেষক সুভাষ জেংচামের আজ জন্মদিন! থকবিরিম...
-
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
: Dama Liang Ritchil Rangri mandal gambari, Oe ku•monggrike dongari; Nokma...
-
লেখক অভিধান : পরাগ রিছিল
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান...
-
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা
: অদ্ভুত নেশা —————– খোঁপায় বুনোফুল লাল টকটকে দকমান্দা পড়া উদাসী...
‘ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত’
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত......বিস্তারিত
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত

ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
প্রণব নকরেক-এর দুটি কবিতা
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
লেখক অভিধান : পরাগ রিছিল
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা












