Thokbirim | logo

৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চু জাঙ্গি ।। গারো সম্প্রদায়ের প্রধান পানীয়

প্রকাশিত : আগস্ট ০১, ২০২০, ১৯:৫৭

চু জাঙ্গি ।। গারো সম্প্রদায়ের প্রধান পানীয়

চু হচ্ছে মদ  আর জাঙ্গি হচ্ছে জীবন। অর্থাৎ চু জাঙ্গি মানে জীবনমদ বা মদই জীবন।যদিও চু’কে প্রকৃত অর্থে  মদ বলা যায় না। চু হচ্ছে গারো সম্প্রদায়ের প্রধান পানীয়।

চু জাঙ্গি রান্না করা হয় প্রধানত আগত সন্তানের জন্য। চু জাঙ্গি রান্না করতে হয় সন্তান ভূমিষ্ঠ হবার কয়েকমাস আগে থেকে। কেউ কেউ দু-তিনমাস আগে থেকেও রান্না করে রাখে। সন্তানের জম্ম দিনে চু-জাংঙ্গি খাওয়া হয়। এ মদ ছেলে মেয়েদের দেয়া হয় না। শুধু বয়স্ক লোকেরাই এ মদ পান করতে পারে। কেউ এ মদ পান করে ঐদিনে কোনো প্রকার কাজকর্ম করে না বা করতে পারে না । এ দিনে কাজকরা মারাং বা দোষনীয় বলে নিষিদ্ধ। সন্তান ভূমিষ্ঠ হবার সাথে সাথে সন্তানের মুখে চু জাঙ্গি দেয়া হয়। সন্তানের মুখে চু জাঙ্গি দেবার পর সন্তানের মাকে পান করানো হয়।

মান্দিদের বিশ্বাস মা চু জাঙ্গি পান করলে নানা রোগ থেকে মুক্তি লাভ করে থাকে। তাছাড়া ভূমিষ্ঠ সন্তানের মা চু জাঙ্গি পান করে ঘুমিয়ে গেলে ব্যথারও উপশম হয় বলে চু জাঙ্গি পান করানো হয়।

চু জাঙ্গির ছবি: থকবিরিম

সূত্র : গারোদের লোকায়ত জীবন ধারা- মতেন্দ্র মানখিন

।। থকবিরিম ডেস্ক

আরো লেখ

মিচেং

ফং ।। গারো সম্প্রদায়ের বিশেষ পানীয় চু ‘র ব্যবহার পাত্র

কানতাপ ।। গারো সম্প্রদায়ের প্রিয় সবজিরে একটি সবজি

সামবলদাক

 




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost
0
Would love your thoughts, please comment.x
()
x