৪. সিমাসা
সিমাসানি রে-রে গারোদের মধ্যে প্রচলিত। সিমাসা মানে ধাঁধা। এটাও লোক সাহিত্যর একটি শাখা। “ধন্দ” শব্দ থেকে এর উৎপত্তি। এই সিমাসা রে-রে রহস্য পূর্ণভাবে করা হয়। রে-রের মাধ্যমেই প্রতি পক্ষকে প্রশ্ন করে। প্রতিক্ষও উত্তর দেয়। যেমন-
পুরুষ: হো…আশি টাকানি খাসি মাংস জলে পড়ে মরেছে
একশো একটা শকুনের কত করে পরেছে। হারে-রে…
ব্যাখ্যা: এই লাইন দুটো সম্পূর্ণই বাংলা। এখানে হিসেবের প্রসঙ্গ এসেছে। বলা হচ্ছে (তখনকার দিন আশি টাকার একটা খাসি জলে পড়ে মারা গেছে। সেখানে একশো একটা শকুন যদি এসে খায় তাহলে একটা শকুনের জন্য কত টাকা করে পরবে।
মহিলা:
হো….বিবাল হংয়ি চ্রি.মা রংথি হংয়ি ভাসিয়া
কাওয়াদ-া খ্রাম দাম্মা বান্দল হংয়ি মেসারা। হা-রে-রে
বাংলা :
ফুল হয়ে তল হয় পাথর হয়ে ভাসে।
দাঁড়কাক ঢোলক বাজায় বানর হয়ে নাচে।
পুরুষ:
হো…ফাং হংজক গজারী বিজাক হংজক চালুনি
এইখো ফিইনা মানুসা নাংখো মান্দি মিংগানি। হা-রে-রে।
বাংলা :
গাছ হইলো গজারী পতা হইল চালুনী
এই সিলুক ভাঙ্গতে পারলে মানুষ বলে মানি।
মহিলা: হো… মাচ্চেলেঙ্গা চেলেঙ্গা চিখো রিপ্পা সংচকি
হনুমাখো মানাংগা জম্ম হননা বাদাকি। হারে-রে
বাংলা :
মাছরাঙ্গা পাখিটা পানির তলে ডুব দেয়
হনুমানরে তার মা জন্ম দিল কী বায়?
পুরুষ: হো… পুবচাখো নিয়েতা সালনারা গিচ্চাকি
গুরুত ফাংও বাআইনিং কবিজিয়া শালিকি। হারে-রে
বাংলা:
পুব দিকে তাকালে লাল সূর্য দেখা যায়
আখ গাছে বসিয়া শালিক বেটা গান গায়।
টাস্কি
এই রে-রে এক ধরণের ইশারা ইঙ্গিত জাতীয়। যা এক ধরনের মজার হাস্যরস জোগান দেয়। যেমন-
মহিলা: হামরি ভাওয়াইয়া হামরি ভাওয়াইয়া
দংনা বুদ্ধি বুদ্ধিসা রসগোল্লা খাওয়াইয়া।
অর্থাৎ শুধু পাইবার জন্য বা বিয়ে করার জন্য যুবতীদের রসগোল্লা খাওয়ায়। যুবতীদের পচানো।
পুরুষ: চাম চৌয়া চংগাবাত্তা
নমিল দাংগো গারাবাত্তা।
অর্থাৎ সুন্দরী মেয়েদের দিঙায়ে যাওয়া।
মহিলা:থিংটক ওয়াখিলটক
সংনি মান্দি খিনাটক।
অর্থাৎ বাঁশের চোংগা বাজিয়ে গ্রামের লোকদের শোনানো।
পুরুষ: অন্টিকাবা টিক টিকা
খিন্নাওবা খিনাদিকা
অর্থাৎ টিকটিকি টিক করে
শুনতে বড় খারাপ লাগে।
অন্য পর্বগুলো..
https://thokbirim.com/2020/08/22/%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0%e0%a7%87/
কবি মতেন্দ্র মানখিন
https://www.youtube.com/watch?v=4YD5GHH2N3o
লেখক পরিচিতি
গারো সম্প্রদায়ের বিশিষ্ট কবি ও গীতিকার হচ্ছেন মতেন্দ্র মানখিন। তিনি দীর্ঘদিন ধরে লেখালেখি করে আসছেন। এই পর্যন্ত প্রায় ১০টির মতো গ্রন্থ প্রকাশিত হয়েছে। কবি থাকেন ধোবাউড়া থানার নয়াপাড়া গ্রামে।

কবি মতেন্দ্র মানখিন
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত
-
ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত...
-
প্রণব নকরেক-এর দুটি কবিতা
: অভিশপ্ত সিসিফাস আষাঢ়ে ভেজা পথ হাঁটছি একা মিলছেনা অবসর ক্লান্তিতে...
-
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
: গারো জাতিসত্তার বিশিষ্ট লেখক ও গবেষক সুভাষ জেংচামের আজ জন্মদিন! থকবিরিম...
-
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
: Dama Liang Ritchil Rangri mandal gambari, Oe ku•monggrike dongari; Nokma...
-
লেখক অভিধান : পরাগ রিছিল
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান...
-
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা
: অদ্ভুত নেশা —————– খোঁপায় বুনোফুল লাল টকটকে দকমান্দা পড়া উদাসী...
‘ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত’
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত......বিস্তারিত
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত







ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
প্রণব নকরেক-এর দুটি কবিতা
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
লেখক অভিধান : পরাগ রিছিল
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা












