Thokbirim | logo

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হাজংদের মধ্যে উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী হাজং অনিমেষ রয়

প্রকাশিত : অক্টোবর ০৪, ২০২০, ২০:০৪

হাজংদের মধ্যে উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী হাজং অনিমেষ রয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর সংগীত বিভাগের হাজং জাতিসত্তার একমাত্র ছাত্র হাজং অনিমেষ। গারো পাহাড়ের পাদদেশে ময়মনসিংহের ধৌবাউড়া উপজেলার বগাঝরা গ্রামের ছেলে অনিমেষ রয়। তিন ভাই এক বোনের মধ্যে পরিবারের সকলের আদরের  ছোট ছেলে অনিমেষ। ছোটবেলা থেকেই মা এবং মেজো ভাইয়ের কাছে গানের হাতেখড়ি। হাজংদের জন্য পেশা হিসেবে সংগীত খুবই চ্যালেঞ্জিং একটা  পেশা । এখানে টিকে থাকতে অনেক প্রতিযোগিতা, অনেক সাধনা আর ব্যাপক চর্চা করতে হয়। অনিমেষ ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে  তার ইউটিউব চ্যানেলে ছাড়া গানগুলো  শ্রুতি মধুর হচ্ছে এবং শ্রুতাদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছে খুব।

ইদানিং তার ফেসবুক পেজে আপলোড করা প্রতিটি গানই দর্শকদের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। করোনাকালীন সময়ে ঝলসে ওঠার মতোই তিনি ঝলসে উঠেছেন গানের জগতে। দেশে বিদেশে হাজার হাজার ফলোয়ার।

বিশ্ববিদ্যালয়  ক্যাম্পাসে তার নাম ডাক রয়েছে। এজন্য তাকে প্রচুর রিহার্সাল করতে হয়। সে তা করছে নিয়মিত। সে আবার ভাল বাদক এবং হারমোনিয়াম, গিটার, কাহন, ইউকেলেলে বেশ বাজায়।  এছাড়াও  বাংলাদেশে হাজংদের পুজা, বিয়ের অনুষ্ঠানসহ যেকোন প্রোগ্রাম- এ অনিমেষ এর চাহিদা অত্যধিক।  হাজংদের মধ্যে এমন প্রতিভাবানদের আমাদের যত্ন নেয়া উচিত। অনিমেষদের মত প্রতিভাবান শিল্পীরাই একদিন আমাদের সমাজের মুখ উজ্জল করবে।

 

।। অন্তর হাজং

 

তারুণ্যের কণ্ঠস্বর ।। সে আর ফিরলো না ।। মানুয়েল চাম্বুগং

সাংসারেক গারো নাচ ।।  দেল্লাং নকমির গাকিমিৎদা ।। তর্পণ ঘাগ্রা

https://www.facebook.com/AnimesRoyOfficial/videos/341420273869974

Amar Nitai Chander Bazare (আমার নিতাই চান্দের বাজারে)|| Animes Roy || Bangla Folk Song Covered By Animes Roy

নিতাই চাঁন্দের বাজারে…এক মন যার সেই যেতে পারে…Lyrics & Tune : Bhoba Pagla

Gepostet von Animes Roy am Sonntag, 27. September 2020




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost
0
Would love your thoughts, please comment.x
()
x