Thokbirim | logo

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শারীরিক উন্নতির দিকে করোনায় আক্রান্ত নকরেক আইটির সিইও সুবীর জেভিয়ার নকরেক

প্রকাশিত : জানুয়ারি ১৫, ২০২১, ২১:০৯

শারীরিক উন্নতির দিকে করোনায় আক্রান্ত নকরেক আইটির সিইও সুবীর জেভিয়ার নকরেক

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন নকরেক আইটি ইন্সটিটিউট এর সিইও সুবীর জেভিয়ার নকরেক। অতিরিক্ত বমি, ডিহাইড্রেশান, কাশি, শ্বাসকষ্ট এবং বুকে ব্যথার কারণে তিনি খুবই দুর্বল হয়ে পড়েন। পরে উন্নত চিকিৎসার জন্য  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি) নিয়ে যাওয়া হয়।

সর্বশেষ খবর জানা গেছে, সুবীর জেভিয়ার নকরেক-এর বমি, ডিহাইড্রেশান, কাশি, শ্বাসকষ্ট অনেকটাই কমে গেছে। বর্তমানে তিনি অনেকটাই ভালোর পথে। মুখে খাবারের রুচিও চলে এসেছে!

সুবীর জেভিয়ার নকরেক অনলাইন এবং অফলাইনে গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং, ওয়েব ডিজাইন ও ফ্রিল্যান্সিং, ওয়েব ডেভেলপমেন্ট ও ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং ইত্যাদি কোর্স করান। নকরেক আইটি ইন্সটিটিউট এর ময়মনসিংহ, ঢাকা, গাজীপুরে ক্যাম্পাস রয়েছে। এই ইন্সটিটিউট থেকে অনেক তরুণ তরুণী কোর্স করে স্বনির্ভর হয়েছেন, হচ্ছেন।

।।  জাডিল মৃ, থকবিরিম




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost
0
Would love your thoughts, please comment.x
()
x