গারো লেখক-কবি-সাহিত্যিতদের প্রকাশিত গ্রন্থ নিয়ে আজ সোমবার ১ ফেব্রুয়ারি থেকে পুরো মাসব্যাপী গারো বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। গারো বইমেলা এককভাবে আয়োজন করেছে গারো সাহিত্যপত্রিকা এবং প্রকাশনী -থকবিরিম।
আজ বিকাল ৪টায় গারো বইমেলার শুভ উদ্বোধন করবেন বাংলা সাহিত্যের খ্যাতিমান কথাসাহিত্যিক সেলিনা হোসেন। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গারো জাতি সত্তার বিশিষ্ট কবি মতেন্দ্র মানখিন, লেখক বাঁধন আরেং, কবি ওবায়েদ আকাশ, উপ সচিব ব্রেনজন চাম্বুগং, উপ সচিব হেমন্ত হেনরী কুবি, সাংবাদিক নিখিল মানখিন, উপ কর কমিশনার কর্ণেলিউস কামা জাকির হোসেন বাবুল, (ভারপ্রাপ্ত সভাপতি, ঢাকা মহানগর যুবলীগ উত্তর কাউন্সিলর ১৮ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন), শিশু মালঞ্চ স্কুলের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন খান এবং গারো সমাজের গণ্যমাণ্য ব্যক্তিগণ।

গারো বইমেলা অনুষ্ঠিত হবে গুলশান থানধীন কালাচাঁদপুরে অবস্থিত শিশু মালঞ্চ স্কুল প্রাঙ্গণে। মেলা চলবে প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত।
বইমেলা উদ্বোধনী উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবেন মিশ্রা চিসিম ও মেনুস রংদির দল আর গারো বাষার গান পরিবেশন করবেন টগর দ্রং ও বিমল বেঞ্জামিন নকরেক।
গারো বইমেলা আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে কবি মিঠুন রাকসাম বলেন, আমরা চাই গারো সাহিত্যের প্রচার এবং প্রসার। আমরা চাই গারো লেখকদের লেখা সবার কাছে পৌছাক, সবাই পড়ুক। গারোদের যে একটি সমৃদ্ধ সাহিত্য আছে সেটা সবাই জানুক। এছাড়াও আমরা বেশ কয়েকটি উদ্দেশ্যকে সামনে রেখে বইমেলার আয়োজন করছি যেমন=
১. গারো শিল্প-সাহিত্য-সংস্কৃতির প্রচার ও প্রসার
২. নিজস্ব ভাষার চর্চা জোরদার করণ
৩. পাঠক তৈরি
৪. পাঠাভ্যাস তৈরি
৫. শিল্প-সাহিত্যে তরুণ সমাজকে উদ্বুদ্ধকরণ
৬. পাঠক-লেখকের মহামিলন
৮. গারো লেখকদের সাথে ভিন ভাষাভাষী লেখকদের ভাবনা বিনিময় এবং নিজস্¦ ভাষা-সাহিত্যের আদান প্রদান, ইত্যাদি।
।। থকবিরিম প্রতিনিধি, ঢাকা।
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত
-
ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত...
-
প্রণব নকরেক-এর দুটি কবিতা
: অভিশপ্ত সিসিফাস আষাঢ়ে ভেজা পথ হাঁটছি একা মিলছেনা অবসর ক্লান্তিতে...
-
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
: গারো জাতিসত্তার বিশিষ্ট লেখক ও গবেষক সুভাষ জেংচামের আজ জন্মদিন! থকবিরিম...
-
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
: Dama Liang Ritchil Rangri mandal gambari, Oe ku•monggrike dongari; Nokma...
-
লেখক অভিধান : পরাগ রিছিল
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান...
-
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা
: অদ্ভুত নেশা —————– খোঁপায় বুনোফুল লাল টকটকে দকমান্দা পড়া উদাসী...
‘ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত’
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত......বিস্তারিত
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত






ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
প্রণব নকরেক-এর দুটি কবিতা
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
লেখক অভিধান : পরাগ রিছিল
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা












