আদিবাসী তরুণ প্রজন্মের আইকন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে সাউট এশিয়ান আইকনিক স্টার অ্যাওয়ার্ড পেলেন সুজন হাজং। টেলিপ্রেসের আয়োজনে ১৩ মার্চ (শনিবার) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাঁকে পুরস্কারটি প্রদান করা হয়। সুজন হাজং বলেন, সৃজনশীল কাজের মধ্য দিয়েই নিজেকে বিকশিত করতে চাই, নিজের পরিচয়ের জায়গা তৈরি করতে চাই। আমি যে প্রান্তিক জনগোষ্ঠী থেকে ওঠে এসেছি সে জনগোষ্ঠীর সাংস্কৃতিক উন্নয়নে কাজ করতে চাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াৎ উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিসিএসিএল’এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স (বাংলাদেশ চ্যাপ্টার) এর ভাইস প্রেসিডেন্ট রাজু আলীম এবং আমেরিকা প্রবাসী ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন।
বিরিশিরি কালচারাল একাডেমিতে সদ্য পরিচালক পদে নিয়োগ পাওয়া আদিবাসী জনগোষ্ঠীর অনুকরণীয় প্রতিনিধি সুজন হাজং। তিনি একাধারে কবি, গীতিকার, কলামিস্ট, গবেষক ও অনুবাদক এবং তরুণ রাজনীতিবিদ। কবিতা ও গান লেখার পাশাপাশি তিনি আদিবাসীদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়েও কাজ করছেন।
এছাড়া লেনদেনের সবচেয়ে দ্রুত ও নিরাপদ মাধ্যম হিসেবে জনপ্রিয় বিকাশ পেয়েছে সেরা আইকনিক কোম্পানির পুরস্কার, সেরা ব্যবসায়িক ব্যক্তিত্বের আইকনিক স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন এবং ওরাকলের কান্ট্রি ম্যানেজার রুবাবা দৌলা। করোনায় মানব সেবায় ফ্রন্ট লাইন ফাইটার সেরা আইকনিক স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ জোবায়ের আহমেদ।
চলচ্চিত্র এবং নাটকের প্রিয় মুখ ফেরদৌস আহমেদ, ইমন, বুবলী, ববি, সজল, তমা মির্জা এবং পুর্নিমা বৃষ্টি পেয়েছেন টেলিপ্রেস প্রেজেন্টস সাউথ এশিয়ান আইকনিক ফিল্মস্টার অ্যাওয়ার্ড। আনজাম মাসুদ এবং শান্তা জাহান পেয়েছে সেরা আইকনিক উপস্থাপক অ্যাওয়ার্ড। গানে সেরা আইকনিক স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন অনিমা রায়, আখিঁ আলমগীর, তানভীর তারেক, তামান্না প্রমি এবং স্বপ্নীল সজিব। মডেলিং এ সেরা আইকনিক অ্যাওয়ার্ড পেয়েছেন মডেল ও অভিনেত্রী জাকিয়া মুন, মারিয়া কিসমত্তা, সৈয়দ রুমা, বুলবুল টুম্পা, এবং সানজু জনসহ আরো অনেকে।
সুজন হাজং মাতৃভাষা বিষয়ক একুশে পদকপ্রাপ্ত সংগঠন “দ্য মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড সোসাইটি, বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি।
।। থকবিরিম বার্তা
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত
-
ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত...
-
প্রণব নকরেক-এর দুটি কবিতা
: অভিশপ্ত সিসিফাস আষাঢ়ে ভেজা পথ হাঁটছি একা মিলছেনা অবসর ক্লান্তিতে...
-
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
: গারো জাতিসত্তার বিশিষ্ট লেখক ও গবেষক সুভাষ জেংচামের আজ জন্মদিন! থকবিরিম...
-
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
: Dama Liang Ritchil Rangri mandal gambari, Oe ku•monggrike dongari; Nokma...
-
লেখক অভিধান : পরাগ রিছিল
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান...
-
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা
: অদ্ভুত নেশা —————– খোঁপায় বুনোফুল লাল টকটকে দকমান্দা পড়া উদাসী...
‘ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত’
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত......বিস্তারিত
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত

ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
প্রণব নকরেক-এর দুটি কবিতা
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
লেখক অভিধান : পরাগ রিছিল
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা












