Thokbirim | logo

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রত্যয় নাফাকের জোড়া কবিতা

প্রকাশিত : মে ১১, ২০২১, ২২:২৪

প্রত্যয় নাফাকের জোড়া কবিতা

এসো, কাছে এসো খুব কাছে

সো, কাছে এসো খুব কাছে

যতটা কাছে সমুদ্র আর বিশালতায়

মেঘাচ্ছন্ন আকাশের আঁকা রঙধনু

কিংবা ক্যানভাসে তুলির স্পর্শে।

রজনীগন্ধার তীব্রতায় মননে তীব্র হয়ে

বৃষ্টি ভেজা শরীরে ডানা মেলে দিগন্তে এসো।

শেষ বিকেলে চাওয়া প্রবাল দ্বীপের মত

আষাঢ়ি নদীর প্রখর বানে

আমার তীরে কয়েকশো ভেলা হয়ে এসো।

এসো, কাছে এসো খুব কাছে

সুতো ছেঁড়া ঘুড়ির নিয়ন্ত্রণহীনতায়

ছুটে এসো জীবনের অভিমুখে।

যতটা কাছে আমি চাই তোমাকে।

ভাবছি বাবুই পাখি ঘর বাঁধুক

ভাবছি বাবুই পাখি ঘর বাঁধুক

আমার শতাব্দীর জীর্ণ শরীরি মাথার চুলে।

একটু নেচে বেড়াক, খেলে বেড়াক

যদি মনে হয়,মাঝে মাঝে

ডাকুক প্রেমিকাকে এই শরীরে।

নিসঃঙ্গতার যে ক্লান্ত সময় বয়ে চলেছে

এর অবসান হোক।

আবার,

হঠাৎ কাল বৈশাখি ঝড় যা,

ভাসিয়ে নিয়ে যায় গন্তব্যহীনতায়

এমন ঝড়ের রাতে অন্তত আমায়

আকড়ে ধরুক ঘর হারাবার ভয়ে।

 

ছবি : সংগৃহীত



অন্যান্য লেখা…



প্রমোদ মানকিন স্মরণে কবি মতেন্দ্র মানখিনের কবিতা

করোনায় পাহাড়ি আদিবাসীদের সংকটময় জীবন যাপন

করোনায় কেমন যাচ্ছে আদিবাসীদের জীবন 

করোনাকালীন তিনটি কবিতা ।। মতেন্দ্র মানখিন

একজন ভালো মনের মানুষ ব্রাদার গিয়োম ।।  কিউবার্ট রেমা

https://www.youtube.com/watch?v=eUFX7tTvm0U&t=24s



মধুপুর জলছত্রে মানববন্ধন অনুষ্ঠিত

ttps://www.youtube.com/watch?v=WtVe7pOQaQ8&t=182s




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost
0
Would love your thoughts, please comment.x
()
x