বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ নিয়ে গারো জাতিসত্তার পণ্ডিতজন প্রয়াত রেভা. ক্লেমেন্ট রিছিলের নতুন বই ‘ প্রবন্ধ সংগ্রহ’ প্রকাশিত হয়েছে একুশে বইমেলা মার্চ-২০২১ সালে।। বইটি সংগ্রহ ও সম্পাদনা করেছেন কবি ও সম্পাদক মিঠুন রাকসাম। বইটিতে মোট ৬টি প্রবন্ধ রয়েছে। প্রবন্ধগুলো বিভিন্ন সময়ে বিরিশিরি কালচারাল একাডেমি থেকে প্রকাশিত জানিরা ও মাটির সুবাস পত্রিকায় প্রকাশিত হয়েছে।
লেখকের লেখা সম্পর্কে সম্পাদক ভূমিকায় বলেছেন, ‘গারোদের মধ্যে যতজন লেখক আছেন সবাই গারো সমাজের মাতৃসূত্রীয় ব্যবস্থাকে নিয়ে লিখে গেছেন কিন্তু কখনো স্রোতের বিপরীতে দাঁড়িয়ে প্রশ্ন করেননি। একমাত্র রেভা. ক্লেমেন্ট রিছিলই তাঁর বিভিন্ন লেখায়, সভা-সেমিনারিতে প্রশ্ন করে গেছেন দিনের পর দিন। মৃত্যুর আগ পর্যন্ত লেখক তাঁর চিন্তা, চেতনায় প্রশ্ন করার সাহসিকতা দেখিয়ে গেছেন। অবশ্য তার জন্যে লেখককে কিছু মাসুলও দিতে হয়েছে, সমাজের লোকজনদের চক্ষুশূল হয়ে ছিলেন আমৃত্যু।
রেভা ক্লেমেন্ট রিছিলের প্রতিটি প্রবন্ধকেই আলাদা আলাদা করে চিহ্নিত করা যায়। লিখেছেন গারো পুরুষদের নিয়ে প্রবন্ধ, তাদের দুঃখ কষ্টকে বোঝার চেষ্টা করেছেন ফলে নারীদের পাশাপাশি পুরুষদের সম্পত্তির অধিকারের বিষয়ে বেশ কিছু প্রবন্ধ-নিবন্ধ লিখেছেন। লিখেছেন গারোদের অর্থনৈতিক দিক নিয়ে, তাদের বিবাহ নিয়ে, আচার-সংস্কৃতি নিয়ে। লিখেছেন সুসং দুর্গাপুরের ইতিহাস, গারো জাতির ইতিহাস বিষয়ক মূল্যবান প্রবন্ধ। একজন গারো জাতিসত্তার মানুষ হয়ে হিন্দু ধর্মের ইতিহাস লিখেছেন দুই খণ্ডে।
লেখকের এই বিশাল কর্মযজ্ঞের মাত্র কয়েকটি প্রবন্ধ নিয়ে এই প্রবন্ধ সংগ্রহ প্রকাশ হলো। আশা করছি আগামীতে লেখকের প্রবন্ধ সমগ্র প্রকাশ করবো। ….
নতুন প্রজন্মের কাছে আমাদের বিশ্বাস এই লেখকের লেখাগুলো চিন্তার খোরাক যোগাবে। তাদের যদি এই প্রবন্ধগুলো কাজে লাগে তাহলে লেখকের লেখা-চিন্তা সার্থক হবে!’
বইটির সূচিতে দেখা যায়, গারোজাতির মাতৃতন্ত্র , গারো নকনা মনোনয়ন সম্পর্কে আদালতীয় রায়, গারো পুরুষের স্বোপার্জিত সম্পত্তি, গারো উত্তরাধিকার প্রসঙ্গ, গারোদের আর্থিক অবস্থার উপর একটুখানি দৃষ্টিপাত, বাংলাদেশি গারোদের বর্তমান সংস্কৃতি।
গ্রন্থে মাতৃতন্ত্র নিয়ে যেমন আলোচনা করা হয়েছে তেমনি গারো পুরুষদের স্বোপার্জিত সম্পত্তি এবং গারো উত্তরাধিকার প্রসঙ্গ অধ্যায়ে বাংলাদেশি গারো উত্তরাধিকার আইন এবং বাংলাদেশি পুরুষদের স্বোপার্জিত সম্পত্তি বিষয়ক আইন সম্পর্কে বিস্তরভাবে ব্যাখ্যা করা হয়েছে। আশা করি এই বই পাঠে পাঠক সমৃদ্ধ হবেন।
বইটি উৎসর্গ করা হয়েছে উপ সচিব ব্রেনজন চাম্বুগং এবং তাঁর পরিবারকে। বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। বইটির মূল্য রাখা হয়েছে ৩৫০টাকা।
।। থকবিরিম বার্তা
প্রমোদ মানকিন স্মরণে কবি মতেন্দ্র মানখিনের কবিতা
করোনায় পাহাড়ি আদিবাসীদের সংকটময় জীবন যাপন
করোনায় কেমন যাচ্ছে আদিবাসীদের জীবন
করোনাকালীন তিনটি কবিতা ।। মতেন্দ্র মানখিন
একজন ভালো মনের মানুষ ব্রাদার গিয়োম ।। কিউবার্ট রেমা
ইকো-ট্যুরিজম প্রকল্প বানাম ১৭ কোটি টাকার হিস্যা
গারো ভাষায় জেগে ওঠার গান -হাই আনচিং খ্রেংনা
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত
-
ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত...
-
প্রণব নকরেক-এর দুটি কবিতা
: অভিশপ্ত সিসিফাস আষাঢ়ে ভেজা পথ হাঁটছি একা মিলছেনা অবসর ক্লান্তিতে...
-
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
: গারো জাতিসত্তার বিশিষ্ট লেখক ও গবেষক সুভাষ জেংচামের আজ জন্মদিন! থকবিরিম...
-
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
: Dama Liang Ritchil Rangri mandal gambari, Oe ku•monggrike dongari; Nokma...
-
লেখক অভিধান : পরাগ রিছিল
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান...
-
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা
: অদ্ভুত নেশা —————– খোঁপায় বুনোফুল লাল টকটকে দকমান্দা পড়া উদাসী...
‘ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত’
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত......বিস্তারিত
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত






ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
প্রণব নকরেক-এর দুটি কবিতা
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
লেখক অভিধান : পরাগ রিছিল
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা












