৫৩ বছর পর ইউরোর দ্বিতীয় শিরোপা জিতল মানচিনির দল। ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ইউরো কাপ ঘরে তুললো বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। ফাইনালে ডোনারুমা বীরত্বে টাইব্রেকারে ইংলিশদের ৩-২ ব্যবধানে হারায় আজ্জুরিরা।
নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে থাকে ১-১ সমতা। এরপর টাইব্রেকারে স্বপ্নভঙ্গ হয় ইংল্যান্ডের। যেখানে নায়ক বনে যান গোলকিপার দোনারুমা। পাঁচ শটের তিনটি ঠেকিয়ে শিরোপা উপহার দেন ইতালিকে, তিনি হয়েছেন আসর সেরা।
টাইব্রেকার বিবেচনায় রাশফোর্ড ও স্যানচোকে শেষ মুহূর্তে বদলি নামিয়েছিলেন ইংলিশ কোচ। দুজনই হতাশ করেছেন। র্যাশফোর্ড মারেন পোস্টে। আর স্যানচো ও সাকার শট রুখে দিয়ে ইতালির শিরোপা নিশ্চিত করেন দোনারুমা। পেনাল্টিতে আজ্জুরিদের দুটি শট ঠেকালেও নায়ক হতে পারেননি ইংলিশ গোলরক্ষক পিকফোর্ড।
শুরুটা স্বপ্নের মতো হয়েছিল ইংল্যান্ডের। ম্যাচের সময় দুই মিনিট না হতেই ইংলিশদের উল্লাসে মাতান লুক শ। ইউরোর ইতিহাসে ফাইনালে এটাই সবচেয়ে দ্রুততম গোল।
ইতালি প্রথমার্ধে গোলের চেষ্টা চালালেও, থ্রি-লায়ন্সের জমাট রক্ষণ ভাঙতে ব্যর্থ। দ্বিতীয়ার্ধে গোলশোধে মরিয়া আজ্জুরিরা, সাফল্য পায় ৬৭ মিনিটে। বোনুচ্চির কল্যাণে স্তব্ধ স্বাগতিকরা।
ইতালি দীর্ঘ ৫৩ বছর পর ইউরো জিতলো। আর ইংল্যান্ডের আক্ষেপের গল্প আরো দীর্ঘ হলো। ১৯৬৬’র পর এ নিয়ে ৭টি মেজর টুর্নামেন্টে টাইব্রেকারে হেরে বিদায় নিল ইংল্যান্ড।
কভার ছবি : সংগৃহীত
।। থকবিরিম বার্তা
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত
-
ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত...
-
প্রণব নকরেক-এর দুটি কবিতা
: অভিশপ্ত সিসিফাস আষাঢ়ে ভেজা পথ হাঁটছি একা মিলছেনা অবসর ক্লান্তিতে...
-
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
: গারো জাতিসত্তার বিশিষ্ট লেখক ও গবেষক সুভাষ জেংচামের আজ জন্মদিন! থকবিরিম...
-
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
: Dama Liang Ritchil Rangri mandal gambari, Oe ku•monggrike dongari; Nokma...
-
লেখক অভিধান : পরাগ রিছিল
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান...
-
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা
: অদ্ভুত নেশা —————– খোঁপায় বুনোফুল লাল টকটকে দকমান্দা পড়া উদাসী...
‘ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত’
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত......বিস্তারিত
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত

ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
প্রণব নকরেক-এর দুটি কবিতা
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
লেখক অভিধান : পরাগ রিছিল
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা












