খুবই দুঃখজনক ঘটনা বললে ভুল হবে কারণ এটি অপরাধেরও অপরাধী। একজন মিডিয়া কর্মী যদি ভুল করেও থাকে তাহলেও যে তাকে মধ্যযুগীয় কায়দায় গাছে বেঁধে আঘাত করেছে, জনসম্মুখে অপমান করেছে সে দ্বিগুন অপরাধী। আগে বিচার হতে হবে সেই লোকটির যে আজকে এডুয়ার্ডকে এমন অপমান অপদস্ত নির্মমভাবে জনসম্মুখে নি্র্যাতন করেছে, অপমান করেছে। সেই লোকটি যেই হোক সে মানবাধিকার লঙ্ঘন করেছে। এডুয়ার্ড যদি ভুল করে থাকে তাহলে তাকে আইনের মাধ্যমে বিচার করা উচিত ছিলো কিন্তু এভাবে জনসম্মুখে অমানবিকভাবে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা মোটেও সমীচিন হয়নি।
ছবিতে এডুয়ার্ড সাংমাকে যেভাবে দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে সে একজন চোর কিংবা দাগী আসামি। ধরা পড়েছে তাই তাকে বেঁধে রাখা হয়েছে গাছের সাথে। আর জনগন উল্লাস করছে!
মানলাম, এডুয়ার্ড একজন খারাপ লোক, সে কিছু ভুল করেছে তাই বলে এমনভাবে অপমান অপদস্ত কিংবা আঘাত করতে হবে?
আজকে ফেসবুকে আদিবাসী নেতা সমাজ সেবক আমাদের বিরিশিরির গৌরব রেমন্ড আরেং দাদার লেখা পড়ে ভীষষ অবাক হয়ে গেলাম। এর আগে কেউ লিখেনি বা কেউ কিছু বলার চেষ্টাও করেনি! কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? এডুয়ার্ড কি এতোটাই খারাপ? কিন্তু যদি সে খারাপও হয় তাহলেও দেশে আইন আছে, আদালত আছে তারাই বিচার করবে। তারাই শাস্তি দেবে। কিন্তু জনসাধারন কেন আইন নিজের হাতে তুলে নেবে? কেন একজন এডুয়ার্ডের মতো সাধারন মিডিয়া কর্মীকে গাছের সাথে বেঁধে আঘাত করতে হবে? অপমান করতে হবে?
একজন সাধারন নাগরিক হিসেবে, এর সুষ্ঠ তদন্ত চাই, বিচার চাই।এডুয়ার্ডের জন্য প্রার্থনা, তাকে দ্রুত ছেড়ে দেয়া হোক আর সঠিক বিচার হোক!
।। আব্রি নকরেক, দুর্গাপুর
।।স/থক
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত
-
ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত...
-
প্রণব নকরেক-এর দুটি কবিতা
: অভিশপ্ত সিসিফাস আষাঢ়ে ভেজা পথ হাঁটছি একা মিলছেনা অবসর ক্লান্তিতে...
-
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
: গারো জাতিসত্তার বিশিষ্ট লেখক ও গবেষক সুভাষ জেংচামের আজ জন্মদিন! থকবিরিম...
-
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
: Dama Liang Ritchil Rangri mandal gambari, Oe ku•monggrike dongari; Nokma...
-
লেখক অভিধান : পরাগ রিছিল
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান...
-
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা
: অদ্ভুত নেশা —————– খোঁপায় বুনোফুল লাল টকটকে দকমান্দা পড়া উদাসী...
‘ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত’
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত......বিস্তারিত
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত

ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
প্রণব নকরেক-এর দুটি কবিতা
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
লেখক অভিধান : পরাগ রিছিল
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা












