দেখা হবে
রাষ্ট্র! রাজপথে আবার দেখা হবে!
এডুওয়ার্ড মাংসাংকে মধ্যযুগীয় সামিল বর্বর নির্যাতনের;
কোনো এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে।
রাষ্ট্র! রাজপথে আবার দেখা হবে!
ভারতী-সভানীর-সবিতা, কমলা-য়মনির মতো অসহায় মানুষের,
ভূমি উচ্ছেদের কোনো মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে।
রাষ্ট্র! রাজপথে আবার দেখা হবে!
স্বাধীন দেশের কোনো এক স্থানে;
আদিবাসীর উপর নির্যাতনের প্রতিবাদে
কোনো এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে।
রাষ্ট্র! রাজপথে আবার দেখা হবে!
কালো কাপড়ে চোখ বাঁধা অমর ভাস্কর্যের বেশে,
বিচারহীন এই রাষ্ট্রের রাজ পথে পথে
জ্বালাময়ী রোদে কাকতাড়ুয়ার বেশে,
ধর্ষণের কোনো এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে।
রাষ্ট্র! রাজপথে আবার দেখা হবে!
উচ্ছেদ-ধর্ষন-গুম, নির্যাতনের কোনো এক প্রতিবাদী স্লোগানের কণ্ঠে কণ্ঠে।
সেখানেই তোমার আমার ইতিহাস হোক আদিবাসীর ঐক্যে, একতা;
নয়তো হবে এই স্বাধীন রাষ্ট্রে আবার গুলিবিদ্ধ হওয়া পীরেনের সামিলতা।
রাষ্ট্র! রাজপথে আবার দেখা হবে!
ওই লাল ব্যানারের আলতো স্পর্শতায়,
বিচারহীন রাষ্ট্রের কাছে নীরব ক্ষোভ, আক্রোশতায়,
দাঁতে দাঁত কামাড়িয়ে রক্ত গরম শরীর ও লাল বর্ণ চোখে,
নয়তো ন্যয় বিচার প্রতিষ্ঠায় রাজপথে
কালো কাপড়ে চোখ বাঁধা অবস্থায়।
রাষ্ট্র! রাজপথে আবার দেখা হবে!
শিড় দাঁড়ানো রোদে, ঘামার্থ শরীরে,
বিটুমিন মেশানো রাজপথে মিছিল অথবা মৌনতায়,
রাজপথ কাঁপতে কাঁপতে হবে প্রতিবাদী
নয়তো হয়ে উঠবে তাপদাহ।
রাষ্ট্র! রাজপথে আবার দেখা হবে!
মাইক্রোফোন হাতে জ্বালাময়ী বক্তব্য দেবার বেলায়,
বাঘের সহিত গর্জনে ব্রজ্র কণ্ঠে, মুখরিত হবো,
রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখবো !
আর কত আদিবাসীর উপর উচ্ছেদ অভিযান চালাবে?
কতদিন-রাত, কতযুগ-বছর,
নীড়হীন পাখির মতো, খোলা আকাশের নিচে গৃহহীন থাকবো?
হে রাষ্ট্র আর কতদিন এই রাজপথে?
তৃষ্ণার্ত গলায়, নিদ্রীহীন, আহারহীন আমরণ অনশনের প্রতিজ্ঞায়
রাজপথে নামলে তোমার মনে তৃপ্তি মিটবে
আর কতজন মা-বোন ধর্ষিত,নির্যাতিত হলে
রাষ্ট্র তুমি খুশি হয়ে বিচার ধার্য করবে!
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত
-
ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত...
-
প্রণব নকরেক-এর দুটি কবিতা
: অভিশপ্ত সিসিফাস আষাঢ়ে ভেজা পথ হাঁটছি একা মিলছেনা অবসর ক্লান্তিতে...
-
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
: গারো জাতিসত্তার বিশিষ্ট লেখক ও গবেষক সুভাষ জেংচামের আজ জন্মদিন! থকবিরিম...
-
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
: Dama Liang Ritchil Rangri mandal gambari, Oe ku•monggrike dongari; Nokma...
-
লেখক অভিধান : পরাগ রিছিল
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান...
-
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা
: অদ্ভুত নেশা —————– খোঁপায় বুনোফুল লাল টকটকে দকমান্দা পড়া উদাসী...
‘ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত’
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত......বিস্তারিত
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত


ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
প্রণব নকরেক-এর দুটি কবিতা
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
লেখক অভিধান : পরাগ রিছিল
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা












