কণ্ঠরোধ
ওরা আমার ঐতিহ্য পরম্পরায় কোন্দল পাকায়
ওরা আমার চৌদ্দ পুরুষের পরম্পরায় মুখে খই ফুটাই ;
ওরা আমার জাতভাইয়ের বাকশাল রুদ্ধ করে স্তব্ধ করতে চায়;
ওরা আমার স্বজাতিকে নিপাত করে দাস বানাতে চায়!
অনেক আগেই আমার চৌদ্দ পুরুষের প্রাচুর্য কেড়ে নিয়েছে,
এখনো নাকি ওদের রাক্ষোসে তৃষ্ণা মেটেনি
সরলতার সুযোগে নিঃস্ব করে কেড়ে নিয়েছে,ছিল যতো আবাদি জমি
এখন নাকি চায় আমার শেষ সম্ভল চৌদ্দ পুরুষের ভিটেমাটি।
ওরা জানে না এই জাতি মানবে না কারো হার আর হবে না কারো দাস
নিবে না কারো কতুক্তি,
ভুলে গেছে হয়তো আমরাও মুক্তিযুদ্ধে জাতিকে দিয়েছি মুক্তি।
হতে পারে ওরা বাকশাল, শোষণ রোধে আমরাও সুবিশাল,
এ দেহে বইছে বিদ্রোহী তত্ত্ব রক্ত,সাম্প্রদায়িকতা নিপাত করে;
অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠা করবো।
দীর্ঘশ্বাস
এই বাংলা মাটিতেই জন্মেছি
এই বাংলার মাটিতেই ঘর বেঁধেছি;
এই বাংলাকেই ভালবেসেছি,
এই বাংলাতেই নিজের পরিচয় দিয়েছি।
দেশের শত্রু বিতারণে কাঁধে কাঁধ মিলিয়েছি
দেশের ক্রান্তিলগ্নে আমরাও লড়েছি
আমার মা’য়ের কোল হারা দামাল ছেলে
শুধু চেয়েছি গনতন্ত্র প্রতিষ্ঠা করতে।
আদো দেশে প্রতিষ্ঠা পেয়েছে গনতন্ত্র?,
আমাদের জন্য গনতন্ত্র প্রতিষ্ঠা হয়নি
২১ শতকে এসেও অত্যাচার,জুলুমের নিস্তার হয়নি
শোষণ -উৎপীড়ন, অবিচারে অতিষ্ঠ জীবন।
আজ আমার ঐতিহ্য স্ব সংস্কৃতি বিপন্ন
আমার সাত পুরুষের স্মৃতি বিলুপ্ত ;
অনেক আগেই ভিটেমাটি হারিয়ে নিঃস্ব
প্রান্তিক সংখ্যালগু বলেই কি এতো ষড়যন্ত্র।
পাবো কি প্রকৃত গনতন্ত্র
মিলবে কি অসাম্প্রদায়িক সমাজ;
নাকি রাষ্ট্র ধমিয়ে রাখবে দিয়ে
আশ্বাস
কতো কী ইতিহাস, এখন সবই যেন দীর্ঘশ্বাস।
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত
-
ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত...
-
প্রণব নকরেক-এর দুটি কবিতা
: অভিশপ্ত সিসিফাস আষাঢ়ে ভেজা পথ হাঁটছি একা মিলছেনা অবসর ক্লান্তিতে...
-
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
: গারো জাতিসত্তার বিশিষ্ট লেখক ও গবেষক সুভাষ জেংচামের আজ জন্মদিন! থকবিরিম...
-
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
: Dama Liang Ritchil Rangri mandal gambari, Oe ku•monggrike dongari; Nokma...
-
লেখক অভিধান : পরাগ রিছিল
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান...
-
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা
: অদ্ভুত নেশা —————– খোঁপায় বুনোফুল লাল টকটকে দকমান্দা পড়া উদাসী...
‘ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত’
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত......বিস্তারিত
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত




ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
প্রণব নকরেক-এর দুটি কবিতা
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
লেখক অভিধান : পরাগ রিছিল
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা












