Thokbirim | logo

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ডকুমেন্টারি শর্ট ফিল্ম প্রতিযোগীতা ও ফেস্টিভাল ২০২১

প্রকাশিত : সেপ্টেম্বর ২৩, ২০২১, ১৩:১২

ডকুমেন্টারি শর্ট ফিল্ম প্রতিযোগীতা ও ফেস্টিভাল ২০২১

ডকুমেন্টারি শর্ট ফিল্ম প্রতিযোগীতা ও ফেস্টিভাল ২০২১

কারিতাস ময়মনসিংহ অঞ্চল এর আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আদিবাসী যুবক-যুবতীদের  জন্য ডকুমেন্টারি ফিল্ম ও  ডকুমেন্টারি শর্ট ফিল্ম প্রতিযোগীতার আয়োজন করতে যাচ্ছে। এই প্রতিযোগীতায় অত্র অঞ্চলের আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, অতীত ইতিহাস প্রভৃতি সম্পর্কে ডকুমেন্টারি শর্ট ফিল্ম জমা দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। এই প্রতিযোগিতা ও ফেস্টিভাল আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে-‘অত্র অঞ্চলের আদিবাসী যুবক-যুবতীরা যেন তাদের সংস্কৃতি, ঐতিহ্য, অতীত ইতিহাস, উৎপত্তি সম্পর্কে জানতে পারে এবং শিকড়ের সন্ধান করতে উদ্বুদ্ধ হয়। এই আয়োজনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, যুবক-যুবতীরা যেন তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পায়, বিশেষ করে তাদের মাঝে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, গল্প, কাহিনি বা স্ক্রিপ্ট লেখার যেসমস্ত দক্ষতা রয়েছে সেগুলো যাতে চর্চা ও সহভাগিতার মাধ্যমে আরোও বেশি শাণিত করার সুযোগ পায় এবং তাদের প্রতিভার যত্ন নেওয়ার জন্য উৎসাহিত হয়।’

অংশগ্রহণের প্রক্রিয়া

ডকুমেন্টারি শর্ট ফিল্মে অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আদিবাসী যুবক-যুবতীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

* আগ্রহী প্রার্থীদের গুগল ফরম-এ তৈরি নিবন্ধন ফরম পূরণ করে নিবন্ধন করতে হবে।

* প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ফি প্রয়োজন হবে না।

* নিবন্ধন ফরম এই ফেইসবুক পেইজ-এ পাওয়া যাবে। বিশেষ প্রয়োজনে যোগাযোগের জন্য মোবাইল নম্বর এবং ইমেইল নম্বর দেওয়া হবে।

ডকুমেন্টারি শর্ট ফিল্ম বিচার্য বিষয় বা মানদণ্ড

ডকুমেন্টারি শর্ট ফিল্ম বিচার্য বিষয় বা মানদণ্ড হিসেবে যে বিষয়গুলো বিবেচ্য:

১. ডকুমেন্টারি শর্ট ফিল্ম তৈরির এবং তা জমা দেওয়ার একটি নির্দিষ্ট সময়সীমা

থাকবে।

২.ডকুমেন্টারি শর্ট ফিল অবশ্যই মৌলিক হতে হবে। কোনপ্রকার নকল বা কপি করা

ডকুমেন্টারি গ্রহণযোগ্য হবে না।

৩. একক বা দলীয়ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে কিন্তু একটি দলে

সর্বোচ্চ ৩ জন সদস্য থাকতে পারবে।

৪. একজন একাধিক দলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।

৫. ডকুমেন্টারি শর্ট ফিল্ম-এর ইংরেজি সাবটাইটেল দিতে হবে।

বিচারক কমিটি

বিশেষজ্ঞ বিচারক কমিটি দ্বারা ডকুমেন্টারি শর্ট ফিল্ম যাচাই করে নির্বাচন করা হবে।

পুরস্কার 

বিজয়ী প্রতিযোগিদের পুরস্কৃত করা হবে।

বিজয়ী প্রতিযোগিদের ডকুমেন্টারি শর্ট ফিলো নিয়ে জাতীয় পর্যায়ে একটি প্রদর্শনী আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে-‘ সংগৃহীত ডকুমেন্টারি ফিল্মসমূহ সামাজিক মাধ্যমের নির্ধারিত পেইজ-এ আদিবাসীদের দ্বারা পরিচালিত ফেইসবুক পেইজ (মিডিয়া পার্টনার) এর মাধ্যমে ধারাবাহিকভাবে প্রদর্শনের ব্যবস্থা করা হবে।এবং অতি শীঘ্রই নির্ধারিত ফেইসবুক পেইজ-এর মাধ্যমে চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তাই আগ্রহী প্রার্থীদের তাদের প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত এখন থেকেই সংগ্রহ করার জন্য আহবান জানানো হচ্ছে।’

।। কভার ছবি : থকবিরিম। ভাটপাড়া গ্রামের অবেদ চিরান ঝান্থি তৈরি করছে।

।। জাডিল মৃ



 




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost
0
Would love your thoughts, please comment.x
()
x