Thokbirim | logo

৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ বীর শহিদ পীরেন স্নালের আত্মদান দিবস

প্রকাশিত : জানুয়ারি ০৩, ২০২৪, ১১:২৫

আজ বীর শহিদ পীরেন স্নালের আত্মদান দিবস

আজ বীর শহিদ পীরেন স্নালের আত্মদান দিবস। ২০০৪ সালের ৩ জানুয়ারির এই দিনে মধুপুর গড়াঞ্চলের ইকোপার্ক বিরোধী আন্দোলনে পীরেন স্নাল আত্মহুতি দেন।

পীরেন স্নালের আত্মদান দিবসকে স্মরণ করে মধুপুর আবিমা অঞ্চলের আদিবাসীরা প্রতিবছর নানা অনুষ্ঠান-সভা-সেমিনারের আয়োজন করে থাকে। এই বছরও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহিদ পীরেন স্নালের খিম্মাতে  শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, আলোচনা সভা এবং শহিদ পীরেন স্নাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা তার জন্মগ্রাম জয়নাগাছা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

পীরেন স্নালের স্ত্রী-সন্তান : পুরনো ছবি

শহিদ পীরেন স্নাল ১৯৭০ সালের ২ ফেব্রুয়ারি মধুপুর থানার জয়নাগাছা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম নেজেন নকরেক মাতার নাম  সইলো স্নাল। স্ত্রী সিতা নকরেক। পীরেন স্নালের এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

।। থকবিরিম বার্তা




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost
0
Would love your thoughts, please comment.x
()
x