বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসী লেখক কবি সাহিত্যিকগণও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নিজ নিজ ভাষায় কবিতা গল্প লিখেছেন। থকবিরিম পাঠকদের জন্য ধারাবাহিকভাবে সেই লেখাগুলো প্রকাশ করাহচ্ছে। আজ প্রকাশ করা হলো হাজং সম্প্রদায়ের কবি সোহেল হাজংয়ের কবিতা।
বঙ্গবন্ধু তয়
বঙ্গবন্ধু তয় কার্তিক গাছা
হলক দিয়ৗ জয় কুরিবৗ
নিঠা সুমৗয় পার কুরিবৗ,
এগরা ভাষণ, ৭ তারিখ
দাববে রাখিবৗ না পাওয়া’রা।
বঙ্গবন্ধু তয় এগরা পুতাকা
রাঙা আর’অ কুচুপাতা রং
বাখার মৗনলৗ জেওদিয়ৗ-
এগরা স্বাধীন মানচিত্র আকা।
বঙ্গবন্ধু তয় রাঙা বিলা
ঘুটঘুটা আন্দারনি
বিসরে না পাওয়া পথ থকন,
হুলকে ওঠা রাঙা বিলা।
বঙ্গবন্ধু তয় হপন
মুক্তিকামী মানগিলৗলৗ
হগল বিপদ খেদদে দিওয়া
ঘরাগে বানাবা স্বাধীন।
বঙ্গবন্ধু তয় মুক্তিলৗ স্বাদ
উত্যাচার থকন রিহায় পাবৗগে,
হাজং, গারো, বাঙাল মিলহে-
জরজর’কে বন্দুক ঘারনি
যুদ্ধনি যাওয়া এগরা দামাল।
বঙ্গবন্ধু তয় হুবালা আপন
জাতি, ধর্ম, দেশ, বিদেশ
মাথা উকসে খাড়াহুবা
বানাবৗগে সোনালা দেশ।
ত’লা না’হুব মরণ
বঙ্গবন্ধু, তয় বাংলাদেশ।
বাংলা অনুবাদ
বঙ্গবন্ধু তুমি
বঙ্গবন্ধু তুমি কার্তিকের মশাল
যার শিখায় আলো জ্বালাতে,
অশুভ সময় পাড়ি দিতে,
একটি ভাষণ, ৭ তারিখ
দাবিয়ে রাখতে না পারা।
বঙ্গবন্ধু তুমি একটি পতাকা
লাল আর সবুজের।
লাখো শহীদের রক্তে ভেজা-
একটি স্বাধীন মানচিত্র আঁকা।
বঙ্গবন্ধু তুমি লাল সূর্য
ঘুটঘুটে আঁধারে
যখন পথ খোঁজে পাওয়া দুষ্কর,
হঠাৎ তুমি রাঙা সকাল।
বঙ্গবন্ধু তুমি স্বপ্ন
মুক্তিকামী মানুষের
সকল জঞ্জাল দূরে ঠেলে
একটি স্বাধীন আশ্রয়।
বঙ্গবন্ধু তুমি মুক্তির স্বাদ
অত্যাচার থেকে মুক্ত হতে,
হাজং, গারো, বাঙালি মিলে-
কাঁধে কাঁধ বন্দুক রেখে
যুদ্ধে যাওয়া একই দল।
বঙ্গবন্ধু তুমি সবার আপন
জাতি, ধর্ম, দেশ, বিদেশ
মাথা উঁচু করে দাঁড়াবার
গড়তে চেয়েছ সোনার দেশ।
তোমার হবে না মরণ
বঙ্গবন্ধু, তুমি বাংলাদেশ।
কভার প্রচ্ছদ শিল্পী তিতাস চাকমা
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত
-
ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত...
-
প্রণব নকরেক-এর দুটি কবিতা
: অভিশপ্ত সিসিফাস আষাঢ়ে ভেজা পথ হাঁটছি একা মিলছেনা অবসর ক্লান্তিতে...
-
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
: গারো জাতিসত্তার বিশিষ্ট লেখক ও গবেষক সুভাষ জেংচামের আজ জন্মদিন! থকবিরিম...
-
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
: Dama Liang Ritchil Rangri mandal gambari, Oe ku•monggrike dongari; Nokma...
-
লেখক অভিধান : পরাগ রিছিল
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান...
-
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা
: অদ্ভুত নেশা —————– খোঁপায় বুনোফুল লাল টকটকে দকমান্দা পড়া উদাসী...
‘ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত’
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত......বিস্তারিত
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত

ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
প্রণব নকরেক-এর দুটি কবিতা
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
লেখক অভিধান : পরাগ রিছিল
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা












