Thokbirim | logo

৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শর্টফিল্ম ‘সাকসান’ শেষ জীবনের নিরেট বাস্তবতার কথা বলে

প্রকাশিত : আগস্ট ০২, ২০২০, ০০:২০

শর্টফিল্ম ‘সাকসান’ শেষ জীবনের নিরেট বাস্তবতার কথা বলে

সম্প্রতি ইউটিবে রিলিজ হয়েছে শর্টফিল্ম ‘সাকসান’। শর্টফিল্মটি সম্পূর্ণ গারো সম্প্রদায়ের নিজস্ব মাতৃভাষায় করা হয়েছে। সিনেমার ভাষা, স্থান নির্বাচন, বিষয়বস্তু দর্শকদের চিন্তার খোরাক জোগাবে এত সন্দেহ নেই।

সিনেমার বিষয়বস্তু একজন বয়স্ক লোকের একাকীত্ব জীবন সম্পর্কীত। মানুষ বৃদ্ধ বয়সে স্ত্রী মারা গেলে নাতি সন্তান থাকা সত্বেও কীভাবে নিঃসঙ্গ হয়ে যায় সেই বিষয়টি দারুণভাবে ফোটে উঠেছে। বর্তমান সময়ে বিশেষভাবে লক্ষ্য করা যায় যখন স্ত্রী মরে যায় আর ছেলেমেয়েরা চাকরি কিংবা বিবাহসূত্রে অন্য কোথাও চলে গেলে বা শহরে পাড়ি জমালে স্ত্রীহীন জীবনের শেষ প্রান্তে এসে কী পরিস্থিতিতে পড়ে সেই বিষয়টিই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। সিনেমায় লোকটির ভাষ্য মতে, নাতি নাতনিরা ছুটিতে গ্রামের বাড়ি আসলেও মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। অথচ তাদের সেই শৈশবকালে তারা নানা-দাদা নানিদের একা থাকতে দিতেন না। নানা নানির কাছে দলবেঁধে গল্প শুনতেন। দলবেঁধে জাম্বুরাকে ফুলবল বানিয়ে খেলতেন, উল্লাস করে পুকুরে গোসল করতেন। কিন্তু এখনকার ছেলেমেয়েরা তা করে না তারা শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এক পর্যায়ে বয়স্ক লোকটি ক্ষোভ প্রকাশ করেন মোবাইলের প্রতি তিনি তা বন্ধ করার কথা বলেন।

একজন মানুষ কতটা নিঃসঙ্গ হলে কিংবা নাতিনাতনি থাকা সত্বেও কাছে না পাবার কষ্টে কতটা  ক্ষুব্ধ হয়ে ওঠেন একটি যন্ত্রের উপর সেটি পরিচালক দেখিয়ে দিয়েছেন তার ৪মিনিট ১৮ সেকেন্ডের ছোট সিনেমায়।

সিনেমায় যে ভাষা ব্যবহার করা হয়েছে সেটি গারো ভাষা। ইংরেজি সাবটাইটেল ব্যবহার করা হয়েছে। সিনেমায় গারো ভাষার ব্যবহার সিনেমাটিকে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে। সিনেমায় গারো আবেং ভাষা ব্যবহার করা হয়েছে। বর্তমান সময়ে গারো ভাষার ব্যবহার এতোটাই গুরুত্বহীন হয়ে পড়েছে যে সেটি বোঝার জন্য একজন গারো ছেলে কিংবা মেয়ের সাথে আরেকজন ছেলে কিংবা মেয়ের কথোপকথন দেখলেই অনুধাবন করা সহজ হয়ে যায়। নিজস্ব ভাষার বদলে তারা বাংলা কিংবা ইংরেজি সাবলীলভাবে ব্যবহার করছে। ফলে এদিক থেকে সিনেমায় নিজস্ব ভাষার ব্যবহার অবশ্যই শুভলক্ষণ।

ফিল্মটিতে যারা অভিনয় করেছেন তাদের কেউই প্রফেসনাল নয়। কিন্তু তাদের অভিনয় একদম ন্যাচারাল।  সিনেমাটিতে অভিনয় করেছেন, বৃদ্ধের চরিত্রে বিনেন সিমসাং, নাতির চরিত্রে অভিশেক আরেং, নানির চরিত্রে অভিনয় করেছেন নরমন ম্রং প্রমুখ, কণ্ঠ যোশেফ চিরান। গল্প-চিত্রনাট্য ও পরিচালনা স্বতীর্থ চিরান।

।। থকবিরিম ডেস্ক




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost
0
Would love your thoughts, please comment.x
()
x