Thokbirim | logo

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

টক-ঝাল-‌মি‌ষ্টি, মধুপুর ভ্রমণস্মৃ‌তি ।। শীতল দিকেশ ম্রং

প্রকাশিত : নভেম্বর ০৮, ২০২০, ২০:৪১

টক-ঝাল-‌মি‌ষ্টি, মধুপুর ভ্রমণস্মৃ‌তি ।। শীতল দিকেশ ম্রং

কয়েকদিন পরেই দাদার বিয়ে, বিয়ের একদিন আগেই রওনা হলাম মধুপুরের উদ্দেশ্যে। পঁ‌চিশ মাইলে গিয়ে নামলাম একটা ভ্যানগাড়ি ঠিক করলাম মূল গন্তব্যে পৌছাবার জন্যে। মধুপুরে এইটাই যে প্রথম আসা তা কিন্তু নয়। আমার পুরোদমে মনে আছে এর আগে দু’বার এসেছি; কিন্তু একই গ্রামে বারবার আসা হয়নি।  আজকেও যে গ্রামে যাওয়া হচ্ছে এইটাও প্রথম এবং হয়তো পরবর্তীতে আাসাও পড়বে কারণ দাদা ওই গ্রামে জামাই আসছে।

আচ্ছা, যাই হোক,  ভ্যানে উঠলাম, সামনের জায়গাটাতে বসলাম। ভ্যান চলছে। এখন ভ্যান আর আমার মধ্যে ভাবটা এরকম, ভ্যান চলছে নিজস্ব গতিতে আমি চলছি আমার আপন মনে। আপন মন নিয়ে যখন ভাবনায় ডুবে গেলাম ঠিক ওই মুহূর্তে একটা গান মাথায় দোল খেলো, গানটির সুরকার, গীতিকার আমার জানা নেই( পরে জেনেছি রবীন্দ্রনাথ ঠাকুর-এর গান) কারণ এপার ওপার বাংলায় এত্তোই ভাইরাল হয়েছিল যে শহরে-বন্দরে, নগরে-চত্তরে, অলিতে-গলিতে, চিপায়-চাপায়, রাস্তায়-সস্তায়, বা কোনো হাঁটা-চলা অবস্থায় কানে জানান দিত। গানটা এমন,  ‘যেতে যেতে পথে পূর্ণিমা রাতে, চাঁদ উঠেছিল গগনে’।

যায় হোক, এই মুহূর্তে আমি ভ্যানেই আছি আর আশেপাশে চাঁদ ওঠাউঠির কোনো গপ্পোই ওঠে না। কারণ সবার মাথার উপরে সূর্যের আভা ঝিলমিল করছে। গানটা মাথায় আসছিল তাই বললাম আর কি।  যেই আমার মনে মনে গান গাওয়া শেষ, অম‌নি আমার এই দিকে যুদ্ধ শুরু কারণ আমি এই মুহূর্তে অবস্থান করছি ধান ক্ষেতের মাঝখানে, ঠিক মাঝখানে না অর্ধ মাঝখানে। শুয়ে শুয়ে যোদ্ধারা যেমন আগ বাড়ায় ঠিক সেইরকমভাবেই পড়ে আছি ধান ক্ষেতের কাদা-কুদায়। পরমুহূর্তে মনে হলো আমি তোহ যুদ্ধে আসিনি! বড় ভাইয়ের বিয়েতে আসছি। পিছনে ফিরে তাকাতেই দেখতে পেলাম ভ্যান উলটে পড়ে আছে। মাথাটা একটু ঘুরাতেই দেখতে পেলাম ভ্যান মামা লুঙ্গির গিট্টু দিচ্ছে আর ধানক্ষেতে পানি দেওয়ার জন্য যে ড্রেন ছিল সে ড্রেন থেকে হাতের মুঠোয় পানি নিয়ে তার কাদাযুক্ত লুঙ্গি ধুয়ামোছা করছে। আমিও রেগেমেগে বাংলা সিনেমার নায়কদের মতো মুখটা এমনভাবে ভেংচিয়ে উঠে গরগর করে ভ্যান মামার কাছে গেলাম।  আর মামাকে বললাম “এইটা কী ছিল?” মামা উত্তরে বললেন, “এইটা একটা ক্ষেত”।

।। শীতল দি‌কেশ ম্রং : তরুণ লেখক



সীমিত পরিসরে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো গুলশান-বনানী ওয়ানগালা

গারো ভাষায় প্রতিবন্ধীদের নিয়ে নির্মিত হলো নতুন গান

সহকর্মীদের কর্মজীবনে ঘটে যাওয়া ব্রাদারের কিছু স্মৃতি ।। মানুয়েল চাম্বুগং

মুখ ও দাঁতের যত্নে প্রথম যে ৩টি কাজ আপনাকে করতেই হবে ।। মার্ক প্রত্যয় রেমা

মুখ ও দাঁত নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা ।। ডা. মার্ক প্রত্যয় রেমা

ব্যথাকে নয় রোগকে ভালো করুন ।।  ডেন্টাল সার্জন মার্ক প্রত্যয় রেমা

বাবা’রা কেমন হয়? ভাবি… ।। পরাগ রিছিল

ওয়ানগালার তাৎপর্য ও গুরুত্ব || রেভা. মণীন্দ্রনাথ মারাক

ওয়ানগালার ইতিহাস ।। রেভা. মণীন্দ্রনাথ মারাক

দওক্রো সুআ রওয়া বা ঘুঘু পাখির নাচ ।। তর্পণ ঘাগ্রা

বাসন্তী রেমার নতুন জীবনের সূচনা, তৈরি হচ্ছে দোকান ও পাঠাগার

শুভ বিজয়া দশমী ।। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল দুর্গাপূজা

নভেম্বরে নতুন গান ‘সালনি থেং’সুয়ে’ নিয়ে আসছে গারো ব্যান্ড দল-ব্লিডিং ফর সার্ভাইভাল




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost
0
Would love your thoughts, please comment.x
()
x