আত্মবিস্মরণ
আজ যাকে ভালোবাসি কাল তাকে ভুলে যাই
ভালোবাসা এমন কেন?
তাপ পেলে পানির মতো বাষ্প হয়ে উড়ে যায়!
মেঘ হয়ে ঘুরে ইচ্ছামতো আকাশে
ধরতে চায় সবাই হাতের মুঠোয়
পারে না ক্রমাগত বৃষ্টি হয়ে ঝরে যায়।
উত্তপ্ত বালির মতো শুষে নেয় ব্যর্থ প্রেমিকেরা
যেন গোগ্রাসে করে পান
কিন্তু দিনশেষে তৃষার্ত চোখে দেখে শুধু সাহারা।
দুদিন আগেও যার জন্য উদাসীন হয়ে
‘করুণ মুহূর্তগুলি’ করেছি পার
সে আজ নেই মনে ভুলে গেছি বহুবার।
হয়তো ভালোবাসা নয় ছিল শুধু ভালোলাগা
প্রবঞ্চক হয়ে করেছি প্রেমের ভান
তাই আজ ভুলে গেছি মনে নেই সেদিনের কথা।
আবেগের বসত ভিটায় করেছি অনেক বাস
ঘরহীন মানুষের মতো
তাই দিনশেষে খুঁজে ফিরি আপন নিবাস।

কৌস্তুভরত্ন
কিছু চাওয়া প্রাপ্য নয় স্বপ্নের মতো অধরা
যেন ব্যর্থ প্রেমিকের কাছে ‘দুষ্প্রাপ্য রমণী’,
চাঁদের আশায় জ্যোৎস্নার আভায় বেঁচে থাকা।
পরাঙ্মুখী প্রেমিকার আত্মপ্রতিশ্রুতি লঙ্ঘন
পুড়ে যাওয়া তামাটে অবশ হৃদয়
যেন বিচেতন হয়ে দাঁড়িয়ে থাকা ঘোরান্ধকার।
মেঘের ছলনায় দগ্ধ ‘পিঙ্গল আকাশ’
রুপের মোহে বিবশ প্রণয়াকাঙ্ক্ষা
যেন ‘শিশির নিপীড়িত’ হৈমন্তিক ভোরের ঘাস।
প্রেম সে যেন কৌস্তুভরত্ন
অশুর করে আশা বৃথা
প্রাপ্য শুধু দেবতার গোপনে বিষ্ণুর প্রবঞ্চনা।
।। প্রণব নকরেক তরুণ কবি ও লেখক
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত
-
ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত...
-
প্রণব নকরেক-এর দুটি কবিতা
: অভিশপ্ত সিসিফাস আষাঢ়ে ভেজা পথ হাঁটছি একা মিলছেনা অবসর ক্লান্তিতে...
-
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
: গারো জাতিসত্তার বিশিষ্ট লেখক ও গবেষক সুভাষ জেংচামের আজ জন্মদিন! থকবিরিম...
-
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
: Dama Liang Ritchil Rangri mandal gambari, Oe ku•monggrike dongari; Nokma...
-
লেখক অভিধান : পরাগ রিছিল
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান...
-
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা
: অদ্ভুত নেশা —————– খোঁপায় বুনোফুল লাল টকটকে দকমান্দা পড়া উদাসী...
‘ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত’
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত......বিস্তারিত
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত



ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
প্রণব নকরেক-এর দুটি কবিতা
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
লেখক অভিধান : পরাগ রিছিল
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা












