Thokbirim | logo

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তুমি কি আমার হবে? ।। দিশন অন্তু রিছিল

প্রকাশিত : জানুয়ারি ২৭, ২০২১, ২৩:৫৩

তুমি কি আমার হবে? ।। দিশন অন্তু রিছিল

তুমি কি আমার হবে?

তুমি কি আমার নিদ্রা হবে?

নাকি সূর্যদেব হয়ে কিরণ দিবে চব্বিশ ঘন্টার বারোটি ঘন্টা?

নাকি বাকি বারোটি ঘন্টা রাত্রি চুষে হবে ভোরের সূর্যদয়?

নিকেশ কালো রাতে ঝিঝি পোকার আলো হলেও হবে, কিংবা ফাল্গুনী জোৎসার আলো।

অবশ্য চাইলে ভোরের কিচিরমিচির পাখিও হতে পারো, হতে পারো সন্ধ্যা নামার আরতি।

 

তুমি কি আমার কবিতা হবে?

নাকি পুষ্প হয়ে সৌরভ ছড়াবে মনিকোঠায়?

বলি না তোমার  হতে হবে গোলাপ রেণু, জুই কিংবা হাসনাহেনা,

গাদা ফনিমণষা কিংবা চেরি হয়ে স্নিগ্ধতা ছড়ালেও হবে,

নাকি হবে কেবল বর্ষায় ফুটে উঠা সাদা ধবধবে বুনোফুল?

কিংবা মাঘের শেষে পাতা ঝরে যাওয়া মেহগনি?

অবশ্য চাইলে হেমন্তের সুগন্ধি ধানের রেণুও হতে পারো

হতে পারো দোল খাওয়া কাশফুল।

তুমি কি আমার হবে?



 




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost
0
Would love your thoughts, please comment.x
()
x