Thokbirim | logo

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এই ভূমি আমাদের ।।  ফা, গৌরব. জি. পাথাং

প্রকাশিত : ফেব্রুয়ারি ১১, ২০২১, ১৭:১৮

এই ভূমি আমাদের ।।  ফা, গৌরব. জি. পাথাং

এই ভূমি আমাদের

এখানে তারাভরা রাতে, চন্দ্র হতে জোছনা ঝরে

সুনীল আকাশ, অপরূপ ধরায় মৃদুসমীরণ বহে

সবুজ বনানী, বীথি-অরণ্য, পাহাড় পর্বতে

শুনি অবিরাম পাখিদের গান, ঝর্নার কলতান

এই ভূমি আমাদের।

 

এখানে শুয়ে আছে আচ্চু-আম্বী

শুয়ে আছে পিতা-মাতা, দাদু-দাদি

শুয়ে আছে বোন-ভাই, নিঝুম নিরালায়।

 

এখানে জুম চাষ করত তারা

দকমান্দা পরে দ’মি দিয়ে

আসত এখানে অগণিত মানুষ

বাজত রাং, দামা, দ্রিম দ্রিম করে

হতো ওয়ানগালা উৎসব মহাসমারোহে।

 

এই ভূমি আমাদের

যুগ যুগ ধরে আঁকড়ে রেখেছি তাকে

রক্ষা করেছি তাকে

এখানে মিশে আছে আমাদের কৃষ্টি সংস্কৃতি

মিশে আছে জন্ম-মৃত্যুর অজস্র স্মৃতি

মিশে আছে ঐতিহ্য ইতিহাস।



 




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost
0
Would love your thoughts, please comment.x
()
x