নেত্রকোণা জেলার দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির উদ্যোগে শুক্রবার ভার্চুয়াল পদ্ধতিতে বানাই সম্প্রদায়ের ‘বাস্তুপূজা উৎসব-২০২১’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সাংস্কৃতিক ঐতিহ্য) সাবিহা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনির হোসেনের সভাপতিত্বে এবং নৃত্য শিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় আরও আলোচনা করেন: ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসান, আদিবাসী গবেষক আলী আহাম্মদ খান আইয়োব, একাডেমির সহকারী পরিচালক উত্তম কুমার রিছিল, গবেষণা কর্মকর্তা সৃজন সাংমা ও সাংবাদিক-লেখক সঞ্জয় সরকার। বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন আদিবাসী লেখক রিপন বানাই।
এ সময় আলোচকরা বলেন, সংখ্যার দিক দিয়ে অতি নগন্য হওয়ার কারণে বানাইদের আর্থ-সামাজিক সমস্যাগুলো জাতীয় পর্যায়ে তেমনভাবে ওঠে আসছে না। সংগ্রহ, সংরক্ষণ ও চর্চার অভাবে হারিয়ে যাচ্ছে তাদের নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ভাষাবৈচিত্র্য। অথচ স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে এ দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বানাই সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় তারা কমিউনিটিভিত্তিক কালচারাল সেন্টার নির্মাণ এবং তাদের সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন উপদান সংগ্রহ ও গবেষণায় আরও জোর দেয়ার দাবি জানান। আলোচনা শেষে বানাই শিল্পীদের অংশগ্রহণে ভার্চুয়াল পদ্ধতিতে দলীয় নৃত্য ও গান পরিবেশিত হয়।
।। থকবিরিম প্রতিনিধি
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত
-
ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত...
-
প্রণব নকরেক-এর দুটি কবিতা
: অভিশপ্ত সিসিফাস আষাঢ়ে ভেজা পথ হাঁটছি একা মিলছেনা অবসর ক্লান্তিতে...
-
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
: গারো জাতিসত্তার বিশিষ্ট লেখক ও গবেষক সুভাষ জেংচামের আজ জন্মদিন! থকবিরিম...
-
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
: Dama Liang Ritchil Rangri mandal gambari, Oe ku•monggrike dongari; Nokma...
-
লেখক অভিধান : পরাগ রিছিল
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান...
-
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা
: অদ্ভুত নেশা —————– খোঁপায় বুনোফুল লাল টকটকে দকমান্দা পড়া উদাসী...
‘ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত’
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত......বিস্তারিত
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত





ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
প্রণব নকরেক-এর দুটি কবিতা
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
লেখক অভিধান : পরাগ রিছিল
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা












