Thokbirim | logo

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মাৎগ্রিক ।। সঙ্গীতা এম সাংমা

প্রকাশিত : আগস্ট ২০, ২০২১, ২১:৪৫

মাৎগ্রিক ।। সঙ্গীতা এম সাংমা

কিছুদিন ধরে মনটা ভীষণ ছটফট করছিল বেড়াতে যাবার জন্য, শেষমেশ সুযোগটা হল। আমার দিদাকে দেখভাল করে সেংচি দিদি, তার ভাইয়ের বিয়ে। তাঁদের গ্রামটি আসামে হলেও খুব একটা দূরে নয় ,বারবিশা পেড়িয়ে ঘণ্টা তিনেকের রাস্তা। নির্দিষ্ট দিনে বেড়িয়ে পরলাম মল্লাম ডুবির দিকে, গন্তব্যস্থল- ফুলঝোড়া গ্রাম, উদ্দেশ্য- বিয়ের নিমন্ত্রন রক্ষা। মল্লাম ডুবি পর্যন্ত রাস্তা খুব একটা খারাপ নয় কিন্তু এরপরেই জঙ্গল শুরু এবং জঙ্গলের ভেতর দিয়ে চরাই-উতরাই রাস্তা। একটা সময় বড় একটি মাঠের কাছে পৌঁছে রাস্তা হারিয়ে ফেললাম। মোবাইল ফোনে নেটওয়ার্কও নেই যে যোগাযোগ করে নেব সুতরাং অপেক্ষায় আছি যদি কারো দেখা পাই। যতদূর চোখ যায় শুধু গাছ আর গাছ সাথে হরেক রকম পাখির ডাক, অচেনা স্থানেও উদ্বেগ মুক্ত একটা ব্যাপার।

বেশকিছুক্ষণ পরে জঙ্গলের অদৃশ্য রাস্তা থেকে দাকমান্দা (গারোদের পোশাক) পরিহিত চার-পাঁচ জন মহিলা বেড়িয়ে এল। সবার হাতেই একটি করে বিভিন্ন জিনিসপত্রে ভরা ব্যাগ এবং মুরগি ঝোলানো, বুঝতে একটুও অসুবিধে হল না যে এরা বিয়ে বাড়িতেই যাচ্ছে। এই হচ্ছে গারো সমাজ, কারো বাড়িতে অনুষ্ঠান হলেই হল সাহায্য সবাই মিলে করবেই। তাঁদের ডেকে ভাঙ্গা ভাঙ্গা গারো ভাষায় জানালাম যে আমি রাস্তা ভুলে দাঁড়িয়ে আছি এবং আমিও বিয়ে বাড়িতে যাব। তাঁদের কথামত গাড়ি মাঠেই পার্ক করে পেছন পেছন হাঁটতে শুরু করলাম। পৌঁছে দেখলাম কলাগাছ দুপাশে লাগিয়ে সুন্দর গেট বানানো আর নকশা করে রঙিন কাগজ কেটে সুতো দিয়ে আটকে গোটা উঠোন জুড়ে সামিয়ানা টাঙ্গানোর মতকরে সাজানো। আমাকে দেখতে পেয়েই সেংচি দিদি ছুটে এল। বড্ড খুশি হয়েছে আমায় দেখে , বাড়ির সবাইকে ডেকে পরিচয় করালো। গোলমরিচ দেওয়া নুনচা আর তাবুলছু (শিমুল আলু) দিল খেতে, এটি গারোদের অত্যন্ত প্রিয় খাবার।

চলবে….



লেখক পরিচিতি

সঙ্গীতা এম সাংমা কোচবিহার জেলার পুটিমারি গ্রামের বাড়ি।  মাতা – নন্দিতা সাংমা পিতা – সঞ্জীব কুমার চিসিম। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। 




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost
0
Would love your thoughts, please comment.x
()
x