করোনা মহামারির সময়কালীন বৃহত্তর ময়মনসিংহের আদিবাসী জনগোষ্ঠীর জীবন জীবিকার সংগ্রাম নিয়ে দশ আদিবাসী যুবক/যুবতীদের নির্বাচিত নিবন্ধ সংকলন, ‘কোভিড-১৯ আদিবাসী যুব সমাজের ভাবনা’ শীর্ষক সংকলন গ্রন্থের লেখকদের সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৬ সেপ্টেম্বর ২০২১) সকাল ১০টার সময় কারিতাস মধুপুর উপজেলার জলছত্র অফিস প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. অপূর্ব রাফায়েল ম্রং উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করেন।

প্রথম বিজয়ী জাডিল মৃ’র হাতে ক্রেস্ট ও সনদ তুলে দিচ্ছেন আঞ্চলিক পরিচালক অপূর্ব রাফায়েল ম্রং
প্রবন্ধ লেখা প্রতিযোগীতায় প্রথম স্থান বিজয়ী মি. জাদিল মৃসহ ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন শোভন ম্রং ও সালনাম জাম্বিল। বাকি বিজয়ীদের কাছে সনদ ও ক্রেস্ট পৌছে দেবার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে! অনুষ্ঠান আঞ্চলিক পরিচালক মি. অপূর্ব রাফায়েল ম্রং ছাড়াও অন্যান্য কর্মীবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজয়ীদের মাঝে আঞ্চলিক পরিচালক অপূর্ব রাফায়েল ম্রং
উল্লেখ্য, গত বছর করোনা মহামারিতে বৃহত্তর ময়মনসিংহের আদিবাসী জনগোষ্ঠীর জীবন জীবিকার সংগ্রাম নিয়ে নিবন্ধ প্রতিযোগীতার আয়োজন করেন কারিতাস ময়মনসিংহ অঞ্চল। মিডিয়া পার্টনার ও প্রকাশনী হিসেবে সাথে ছিলো থকবিরিম। নিবন্ধ প্রতিযোগীতায় প্রথম হয়েছেন জাডিল মৃ, দ্বিতীয় সোহেল হাজং, তৃতীয় হয়েছেন উন্নয়ন ডি. শিরা। বিজয়ী প্রত্যেকজনকেই লেখক সম্মানী, মানপত্র এবং ক্রেস্ট প্রদান করা হয়। বিজয়ী তিনজন লেখক ছাড়াও আরো সাতজন তরুণ লেখকগণ নির্বাচিত হয়েছেন। মোট দশজন লেখকদের নিবন্ধ নিয়ে ‘মহামারিতে বৃহত্তর ময়মনসিংহের আদিবাসী জনগোষ্ঠীর জীবন-জীবিকার সংগ্রাম( আদিবাসী যুবক-যুবতীদের নির্বাচিত নিবন্ধ সংকলন) কোভিড ১৯ আদিবাসী যুব সমাজের ভাবনা ’ গ্রন্থটি প্রকাশিত হয়।
।। থকবিরিম বার্তা
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত
-
ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত...
-
প্রণব নকরেক-এর দুটি কবিতা
: অভিশপ্ত সিসিফাস আষাঢ়ে ভেজা পথ হাঁটছি একা মিলছেনা অবসর ক্লান্তিতে...
-
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
: গারো জাতিসত্তার বিশিষ্ট লেখক ও গবেষক সুভাষ জেংচামের আজ জন্মদিন! থকবিরিম...
-
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
: Dama Liang Ritchil Rangri mandal gambari, Oe ku•monggrike dongari; Nokma...
-
লেখক অভিধান : পরাগ রিছিল
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান...
-
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা
: অদ্ভুত নেশা —————– খোঁপায় বুনোফুল লাল টকটকে দকমান্দা পড়া উদাসী...
‘ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত’
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত......বিস্তারিত
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত



ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
প্রণব নকরেক-এর দুটি কবিতা
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
লেখক অভিধান : পরাগ রিছিল
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা












