গত ৯ সেপ্টেম্বর ব্রেইন স্ট্রোক করে প্রয়াত তরুণ কবি শাওন রিছিল-এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। থকবিরিম ও তার লেখক বন্ধুদের আয়োজনে স্মরণ সভাটি গুলশান থানাধীন কালাচাঁদপুরের শিশু মালঞ্চ স্কুল রুমে অনুষ্ঠিত হয়েছে। লেখক থিওফিল নকরেক-এর সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন কবি শাওন রিছিলের বড় দিদি ইলোরা রিছিল, স্ত্রী নিপা ম্রং, কবি শফিকুল ইসলাম, কবি কেনুস সম্রাট ম্রং, মানবাধিকার কর্মী আহমেদ আমান মাসুদ, কবি লেবিসন স্কু, লেখক উন্নয়ন ডি. শিরা, কবি শাওনের বন্ধু কবি নিগূঢ় ম্রং, আলবার্টট দ্রং, শিলমী পাথাং, মৃন্ময় চিরানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।

স্মরণ সভায় কবি শাওন রিছিল সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। শাওনের দিদি ইলোরা রিছিল শাওন রিছিলের চিকিৎসা নিয়ে তার বেঁচে থাকাকালীন সময়ে কর্মকাণ্ড নিয়ে দীর্ঘ সময় ধরে ব্যাখ্যা করেন। কবি শাওন রিছিল সম্পর্কে স্মৃতি চারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন লেবিসন স্কু, শিলমী পাথাং এবং আলবার্ট দ্রং। কবিতা পাঠ করেন তরুণ কবি তেনজিং ডিব্রা।
সভায় কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্য রাখেন কবি কেনুস সম্রাট ম্রং, মানবাধিকার কর্মী আহমেদ আমান মাসুদ, কবি শফিকুল ইসলাম প্রমুখ।

সভাপতির বক্তব্য এবং স্মরণ সভার সমাপ্তি ঘোষণা করেন লেখক ও গবেষক থিওফিল নকরেক। তিনি বলেন, আমার দেখা গারো আদিবাসী সমাজে এই প্রথম কোনো কবির স্মরণ সভা পালন করা হচ্ছে। স্মরণ সভায় আমরা লেখক বা কবির কবিতা নিয়ে বিশেষ করে রচনা শৈলী নিয়ে কথা বলি। আমি মনে করি কবি শাওন রিছিল আমাদের মাঝে দৈহিকভাবে বেঁচে না থাকলেও তার কবিতার মধ্য দিয়ে বেঁচে থাকবেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তরুণ কবি সতীর্থ চিরান। স্মরণ সভায় থকবিরিমসাহিত্যপত্র’র কবি শাওন রিছিল স্মরণ সংখ্যা’ প্রকাশ করা হয়।
।। থকবিরিম বার্তা
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত
-
ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত...
-
প্রণব নকরেক-এর দুটি কবিতা
: অভিশপ্ত সিসিফাস আষাঢ়ে ভেজা পথ হাঁটছি একা মিলছেনা অবসর ক্লান্তিতে...
-
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
: গারো জাতিসত্তার বিশিষ্ট লেখক ও গবেষক সুভাষ জেংচামের আজ জন্মদিন! থকবিরিম...
-
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
: Dama Liang Ritchil Rangri mandal gambari, Oe ku•monggrike dongari; Nokma...
-
লেখক অভিধান : পরাগ রিছিল
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান...
-
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা
: অদ্ভুত নেশা —————– খোঁপায় বুনোফুল লাল টকটকে দকমান্দা পড়া উদাসী...
‘ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত’
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত......বিস্তারিত
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত





ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
প্রণব নকরেক-এর দুটি কবিতা
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
লেখক অভিধান : পরাগ রিছিল
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা












