ঢাকার কালাচাঁদপুরস্থ মালঞ্চ স্কুল প্রাঙ্গণে মাদলসহ ১২টি আদিবাসী ব্যান্ড দলের বিশেষ কনসার্ট
করনার কারণে দীর্ঘ বিরতির পর ১২ টি আদিবাসী ব্যান্ড ঢাকার নদ্দা কালাচাদপুর মালঞ্চ স্কুলে আনপ্লাগড কনসার্ট করতে যাচ্ছে।
‘Brija Unplugged’ নামে ৬ই মে ২০২২ , শুক্রবার, কনসার্টি আয়োজন করছে Raw and Heavy। গেইট উন্মুক্ত হবে দুপুর ২টা থেকে এবং কনসার্ট শুরু হবে ৩ টা থেকে।

এই কনসার্টে Sacrament, Jumang, Rere, Achik blues সহ জনপ্রিয় ব্যান্ড তাদের মাতৃভাষায় গান করবে। পাশাপাশি বাংলা ও ইংলিশ ভাষার গানও পরিবেশিত হবে।
আদিবাসী মেয়ে ব্যান্ড Kremlin’ও থাকছে দর্শকদের মন জয় করতে। এছাড়াও , সোলো আর্টিস্ট হিসেবে সবুজ মাঝি ও সবার প্রিয় শিল্পী যাদু রিছিল থাকবে মন মাতানো সুর নিয়ে। প্রতিবাদী ভাষায় গান গাওয়া ব্যান্ড মাদল উপস্থিত থাকচ্ছে তাদের সুপরিচিত গানের ভান্ডার নিয়ে।
অতিথি ব্যান্ড হিসেবে Alchemist তাদের নিজস্ব গান পরিবেশন করবে। Red Twilight, Jagring ও Heevklaw ব্যান্ড তাদের নিজস্ব কিছু গান ছাড়াও Notes of A’rronga ও Riprap এর গান দর্শকের জন্য উপহার দিবে।

মাদল ব্যান্ডর গায়ক শ্যাম সাগর মানকিন বলেন, “Raw & Heavy থেকে এটি সত্যিই একটি চমৎকার উদ্যোগ। এতগুলো আদিবাসি ব্যান্ড তাদের মাতৃভাষায় গান করবে যা সচরচর দেখা যায় না। এর মাধ্যমে আদিবাসী তরুণদের নিজস্ব ভাষা চর্চা হবে। আর নতুন নতুন আদিবাসী ব্যান্ড শিল্পীরাও পরিচিতি লাভ করবে”।

‘Brija’ অর্থ কি?
ব্রিজা শব্দটি মান্দি ভাষা থেকে নেওয়া হয়েছে। এর সাধারণ অর্থ– অপরিপক্ক/কাচা/ নতুন।
Raw & Heavy উদ্যোগ কিভাবে এলো?
Raw & Heavy উদ্যোগটি মান্দি তরুণ ম্যাথিউস চিরানের হাত ধরে শুরু হয় ২০২০ সালে। এই উদ্যোগটি মূলত Heavy music কে সবার মাঝে ছড়িয়ে দেওয়া ও Heavy music এর বর্তমান ও অতীতের ঘটনাবলী সংরক্ষণ করার উদ্দ্যেশে শুরু হয়। Heavy music এর পাশাপাধি মান্দি ব্যান্ডের গানও ছড়িয়ে দিতে সাহায্য করছে এই উদ্যোগটি ।
“দীর্ঘ মেয়াদী চিন্তা করে এত কিছু করা হয়নি। যেহেতু আমি নিজে মিউজিক ভালোবাসি, তাই শুধু আদিবাসি তরুণ ব্যান্ডদের নিয়ে একটি কনসার্ট করবার ইচ্ছা থেকেই এটির আয়োজন করা। যেহেতু আদিবাসি ভাষার ব্যবহার এখন তরুণদের মাঝে কমে যাচ্ছে, তাই এই উদ্যোগটি তরূণ লিরিসিস্ট ও ব্যান্ডদের জন্য একটি ছোট সুযোগ তৈরি করবে তাদের ভাষার গানগুলোকে ছড়িয়ে দেবার জন্য,“ ম্যাথিউস বলেন।
টিকেট কীভাবে কিনবেন?
*টিকেট মূল্য ১০০টাকা
*“র এন্ড হেভি” পেইজে ম্যাসেজ দিতে হবে
* ফেইসবুক আইডি ও ফোন নাম্বার দিতে হবে
* ১০০ টাকা বিকাশে প্রদান করতে হবে –01723447267
* পেইমেন্টের পর একটি কোড নাম্বার প্রদান করা হবে
* কনসার্টের দিন গেইটে কোড নাম্বারটি বলতে পারলে প্রবেশের অনুমতি দেওয়া হবে
*৩০০টাকা দিয়ে “র এন্ড হেভি” থেকে টি-শার্ট কিনলেও টিকেট ফ্রি দেওয়া হবে।

।। থকবিরিম বার্তা
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত
-
ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত...
-
প্রণব নকরেক-এর দুটি কবিতা
: অভিশপ্ত সিসিফাস আষাঢ়ে ভেজা পথ হাঁটছি একা মিলছেনা অবসর ক্লান্তিতে...
-
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
: গারো জাতিসত্তার বিশিষ্ট লেখক ও গবেষক সুভাষ জেংচামের আজ জন্মদিন! থকবিরিম...
-
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
: Dama Liang Ritchil Rangri mandal gambari, Oe ku•monggrike dongari; Nokma...
-
লেখক অভিধান : পরাগ রিছিল
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান...
-
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা
: অদ্ভুত নেশা —————– খোঁপায় বুনোফুল লাল টকটকে দকমান্দা পড়া উদাসী...
‘ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত’
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত......বিস্তারিত
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত


ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
প্রণব নকরেক-এর দুটি কবিতা
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
লেখক অভিধান : পরাগ রিছিল
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা












