মাদলের ‘পীরেন স্নাল’ এফমাইনর-এর ‘জংলা ফুল’ ‘পরান প্রিয়’ কিংবা ব্রিং-এর ‘নাম্মে দংবো’ কিংবা মুড়ি খা-গানগুলো ভক্তশ্রোতাদের উন্মাদনায় মাতিয়ে রাখে পুরো অনুষ্ঠানজুড়ে, মুখে মুখে ফেরে গানের সুর কিংবা কলি। সেই তুমুল জনপ্রিয় ব্যান্ড মাদল, এফমাইনর আর ব্রিং তাদের ভক্তশ্রোতাদের মাতিয়ে তুলতে আসছে ২৬ মার্চ কারিতাস ময়মনসিংহ অঞ্চলের অফিস প্রাঙ্গণে। সুবিধা বঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠিত স্কুলের শিক্ষা তহবিল গঠনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘Concert For Education’।

ব্যান্ড মাদল
আসছে ২৬ মার্চ (স্বাধীনতা দিবস) রোববার ময়মনসিংহ শহরের ভাটিকাশরস্থ কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সময় বিকাল ৩.৩০মি। কনসার্টটির যৌথ আয়োজক ময়মনসিংহ কারিতাস অঞ্চল ও ব্রিং ব্যান্ড।

ব্যান্ড এফমাইনর
হাইস্কুলের ছাত্রছাত্রীদের জন্য টিকি মূল্য রাখা হয়েছে ৫০টাকা আর কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য রাখা হয়েছে ১০০ টাকা। সর্বসাধরণের জন্য সাধারন টিকিট ৩০০ টাকা ও গোল্ডেন টিকিট ১০০০ টাকা রাখা হয়েছে। অগ্রিম টিকিট সংগ্রহ করার জন্য যোগাযোগ করা যাবে বাঁধন চিরান ও জাদু রিছিলের সাথে।

ব্যান্ড ব্রিং
নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রাম এবং ময়মনসিংহের ধোবাউরা উপজেলার ডেফুলীয়াপাড়া গ্রামে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য দুটি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ দিন ধরে কারিতাসের নিজস্ব কর্মীদের অর্থায়নে পরিচালিত হয়ে আসছে স্কুল দুটি।
কনসার্ট আয়োজন সম্পর্কে আয়োজক মণ্ডলীর বলেন, এই উদ্যোগের মাধ্যমে আমরা এ দুটি গ্রামের স্কুলের জন্য নির্দিষ্ট পরিমানের (৩-৫ লক্ষ টাকার) তহবিল গড়ে তুলতে যাচ্ছি। সম্মিলিত ব্যবস্থাপনায় সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল দু’টি পরিচালনা করা হবে। এতে প্রতি মাসে শিক্ষকদের সম্মানি নিয়ে অনিশ্চয়তার সুরাহা এবং এর একটি স্থায়ী সমাধান হবে। ঐ এলাকার শিশুদের জন্য এটাই একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যা কিছু মানুষের সহায়তায় টিকে আছে। এ মহতী উদ্যোগে আপনাদের অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি। আসুন সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষায় পাশে দাঁড়াই।
।। থকবিরিম বার্তা
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত
-
ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত...
-
প্রণব নকরেক-এর দুটি কবিতা
: অভিশপ্ত সিসিফাস আষাঢ়ে ভেজা পথ হাঁটছি একা মিলছেনা অবসর ক্লান্তিতে...
-
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
: গারো জাতিসত্তার বিশিষ্ট লেখক ও গবেষক সুভাষ জেংচামের আজ জন্মদিন! থকবিরিম...
-
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
: Dama Liang Ritchil Rangri mandal gambari, Oe ku•monggrike dongari; Nokma...
-
লেখক অভিধান : পরাগ রিছিল
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান...
-
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা
: অদ্ভুত নেশা —————– খোঁপায় বুনোফুল লাল টকটকে দকমান্দা পড়া উদাসী...
‘ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত’
: ২০২৫ সালের প্রথম রংচু গালা ধরাতী গ্রামে শুরু হয়েছে। গত......বিস্তারিত
‘লেখক অভিধান : পরাগ রিছিল’
: পরাগ রিছিল কবি-গবেষক-সংস্কৃতিকর্মী জন্ম : ১৯৮১ সালের ৩ জুলাই জন্মস্থান......বিস্তারিত




ধরাতী গ্রামে রংচু গালা অনুষ্ঠিত
প্রণব নকরেক-এর দুটি কবিতা
আজ লেখক ও গবেষক সুভাষ জেংচামের জন্মদিন
Ku’bibal ।। Dama।। Liang Ritchil
লেখক অভিধান : পরাগ রিছিল
নিগূঢ় ম্রং-এর দুটি কবিতা












